ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- জীবন থাইক্কা কি কইরা এত তাড়াতাড়ি দিনগুলা কাইটা গেল হিসাব মিলাইতে ফারিনা: জীবন থেকে কি করে এত তাড়াতাড়ি দিনগুলো কেঁটে গেল হিসাব মিলাতে পারিনা
- জীবন থাইক্কাও রঙ হারায়া গেসে: জীবন থেকে রঙ হারায় গেছে
- জীবন হইলো বাঁচার লাইজ্ঞা: জীবন হলো বাঁচার জন্য
- জীবনে অনেক গান হুনি তারফরেও কিল্লেগা জানি না এই গান গুলার মত এত ভালা লাগে না: জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না
- জীবনে উন্নতি করতে গেলে অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হইতে হয়: জীবনে উন্নতি করতে গেলে অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়
- জীবনে একলা একলা পথ চলা মেলা কঠিন: জীবনে একা একা পথ চলা অনেক কঠিন
- জীবনের কিসুটা পথ একলা চলা তেমন কঠিন না: জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়
- জেলেরা মাছ ধরতাসে: জেলেরা মাছ ধরছে
- টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মাইনষের কাসে তা এহন আর নতুন কোন খবর না: টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়
- টুকটাক টিউশনি কইরা যটটুকু আয় হয় তা দিয়া নিজের হাতখরচই ঠিকমতো চলে না: টুকটাক টিউশনি করে যেটুকু আয় হয় তা দিয়ে নিজের হাতখরচই ঠিকমতো চলে না
- টেবিলে নাশতা দেওয়া আসিল: টেবিলে নাশতা দেওয়া ছিল
- টেলিভিশনে কথা হুনা যায়, ছবিও দেহা যায়: টেলিভিশনে কথা শোনা যায়, ছবিও দেখা যায়
- টেহা দিয়া কিতা করবা?: টাকা দিয়ে কি করবা?
- ঠাণ্ডা শরবত খাইলে ভালা লাগব তোমার: ঠাণ্ডা শরবত খেলে ভালো লাগবে তোমার
- ঠিক করা হইলো বেহেই মিল্লা যায়াম: ঠিক করা হলো সবাই মিলে যাব
- ঠিক করা হইলো সবাই মিল্লা ওইহানে যায়াম: ঠিক করা হলো সবাই মিলে সেখানে যাব
- ডিসেম্বর মাসে হেয় হের পরিবাররে জানায় আমার কথা: ডিসেম্বর মাসে সে তার পরিবারকে জানায় আমার কথা
- ঢাকায় আইসি এসএসসি পরীক্ষা দিয়ে: ঢাকায় এসেছি এসএসসি পরীক্ষা দিয়ে
- ঢাকায় আমার চাকরি হইসে: ঢাকায় আমার চাকরি হয়েছে
- ঢাকার মিরপুরে কালকে থাইক্কা বিদ্যুৎ যাইতাসে না কেন: ঢাকার মিরপুরে কাল থেকে বিদ্যুৎ যাচ্ছে না কেন
- ততদিনে আমি অনেক ভালোবাইসা ফালাইসি ওরে: ততদিনে আমি অনেক ভালোবেসে ফেলেছি ওকে
- ততোদিনে আমি হের প্রতি অনেকটাই দুর্বল হয়া গেসি: ততোদিনে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছি
- তবু প্রতিডা মৃত্যু মানুষরে কষ্ট দেয়: তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়
- তবে আমার গার্লফ্রেন্ড আমারে কইসে আমি তারে যেমনে রাখবাম হেয় অম্নেই থাকব: তবে আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে আমি তাকে যেভাবে রাখবো সে সেভাবেই থাকবে
- তবে আমি তারে এহনো ভালবাসি: তবে আমি তাকে এখনো ভালোবাসি
- তবে বাইচ্চা আসি ও খুব ভালা আসি: তবে বেঁচে আছি ও খুব ভালো আছি
- তর কি পড়ালেহা করতে এক্কেরেই ভালালাগে নাহ?: তোর কি পড়ালেখা করতে একদমই ভাল লাগে নাহ ?
- তর গ্রামের বাড়ি কই?: তোর গ্রামের বাড়ি কোঁথায় ?
- তর নাম কি ?: তোর নাম কি ?
- তর পড়ালেহা করতে হইব: তোর পড়ালেখা কোরতে হবে
- তর পরিক্ষা কবে ?: তোর পরিক্ষা কবে ?
- তর বড় ভাইয়ের নাম কি ?: তোর বড় ভাইয়ের নাম কি ?
- তর বড় ভাইয়ের লগে আমার বিয়া হওনের কথা চলতাসে: তোর বড় ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা চলতাসে
- তর বড় ভাইয়ের সাথে বিয়া ঠিক হইল: তোর বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হইল
- তর বড় ভাইরেই বিয়া করতে হইব এহন: তোর বড় ভাইকেই বিয়ে করতে হবে এখন
- তর মার নাম কিতা ?: তোর মার নাম কি ?
- তরে ধন্যবাদ এমন ভালা একটা বইয়ের খোজ দেওনের লাইজ্ঞা: তােকে ধন্যবাদ এমন ভালাে একটি বইয়ের খোজ দেওয়ার জন্য
- তহন সময়মতো পড়ব, ঘুমাইব, আর খেলব: তখন সময়মতো পড়বে, ঘুমাবে, আর খেলবে
- তহন হেয় মেলা খারাপ আচরন করে: তখন সে অনেক খারাপ আচরন করে
- তহনকার সময় মাইয়ারার লাইজ্ঞা এইডা অনেক বয়স: তখনকার সময় মেয়েদের জন্যে এটি অনেক বয়স
- তহনো মাইয়ারা আঁচল টাইন্না ঘোমটা দিত: তখনো মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত
- তাই আমি তারে লুকায়া বিয়া করতাম চাই: তাই আমি তাকে লুকিয়ে বিয়ে করতে চাই
- তাই তহন হেয় কারও লগে কথা কইত না: তাই তখন সে কারও সাথে কথা বলত না
- তাই সম্পর্কটা বেশ ভালাই আসিল: তাই সম্পর্কটা বেশ ভালই ছিল
- তাইতো আমি বন্ধু তোমারে এত ভালবাসি: তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি
- তাইলে হের লগে আলাদা হয়া যায়াম: তাহলে তার সাথে আলাদা হয়ে যাব
- তাও আম্মার অভিযোগ হেয় কিসু আনে না: তাও মার অভিযোগ ও কিছু আনে না
- তাঁরে হাসপাতালে নেওয়ন হইসিল: তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল
- তাছাড়া আরেকটা কারণও আসে: তাছাড়া আরেকটা কারণও আছে
- তাদের একটা বাচ্চা আসে পাঁচ বছরের: তাদের একটি বাচ্চা আছে পাঁচ বছরের