‘ছেড়াডার বেগ কাম এমন এলোমেলো হইতাসে কেন?’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন?
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফোওয়া ইবার বেয়াগ হাম হজ এইল্লে এলোমেলো কিল্লাই?
- নোয়াখালী: হোলাগার বেক কাম এরুম এলোমেলো অইতেছে কিল্লেই?
- সিলেট: ফুয়াগুর হকল কাম ওলা উলটপালট ওইরো কিতার লাগি?
- বরিশাল: পোলাডার হগল কাম এইরহম আউলাঝাউলা হইতেয়াছে কির লইজ্ঞা?
‘ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন?’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত