‘ছেড়িরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কহন অভিনয় শুরু কইরা দেয় হেরা তা নিজেরাও কইতে ফারেনা’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মাইফোয়াওক্কল বালবাইসতে বাইস্তে হত্তে যে অবিনয় শুরু গরে ইতারা নিজেরাও হইত ন ফারে
- নোয়াখালী: মাইয়ারা সত্যিকারের ভালোবাইসতে বাইসতে কঅন যে অবিনয় শুরু করে নিজেও কইতে হারে না
- সিলেট: ফুড়িন্তে হাছা হাছির ভালা পাইতে পাইতে কুন সময় যে অভিনয় শুরু লাগায় ইতা তারা নিজেও জানইন না
- বরিশাল: মাইয়ারা ভালোবাসতে বাসতে যে কহন আসলেই অভিনয় শুরু করে হ্যারা হেইয়া নিজেও জানেনা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত