‘ছেড়ারা ভালোবাসার অভিনয় করতে করতে যে কহন সত্যি সত্যি ভালোবাইসা ফালায় তারা তা নিজেও কইতে ফারেনা’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ফোয়াওক্কল বালবাসার অবিনয় গইরতে গইরতে হত্তে যে আঁচা আঁচা বালবাসি ফেলাই ইতারা নিজেরাও হইত ন ফারে
- নোয়াখালী: হোলারা ভালোবাসার অবিনয় কইত্তে কইত্তে কন যে সত্যি কারের ভালোবাসি হালায় হেটা হিগুন নিজেও জানে না
- সিলেট: ফুয়াইন্তে পিরিতর অভিনয় খরতে খরতে কুন সময় হাছা হাছা ভালা পাইলায় ইতা তারা নিজেও জানে না
- বরিশাল: পোলারা ভালোবাসার নাটক করতে করতে যে কহন আসলেই ভালোবাইসা হালায় হ্যারা হেইয়া নিজেও জানেনা
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত