বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- এউক্কা মানুর হগল কথা একদিনে মুখে কইয়া দেওয়া যায়না: একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না
- এউক্কা রংগিন ছবি তোলতে হইবে মোগো বেবাকের: একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার
- এউক্কা রঙ্গিন ছবি তোলতে হইবো: একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- এউক্কা রঙ্গিন ছবি তোলতে হইবো মোগো: সবার একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- এউক্কা রঙ্গিন ছবি তোলতে হইবো মোগো: আমাদের একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- এউক্কা রঙ্গিন ছবি তোলতে হইবো মোগো বেবাকের: আমাদের সবার একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- এউক্কা ল্যাদা গেদু ফুটপাতে লাফাইতেয়াছে: একটি ছোট শিশু ফুটপাতে লাফাচ্ছে
- এউক্কা ল্যাদা গেদু বিছনায় লাফাইয়া ওঠছে: একটি ছোট শিশু বিছানায় লাফিয়ে উঠছে
- এউক্কা শব্দের ম্যালা রহমের অর্থ থাকতে পারে: একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে
- এউক্কা সময় পর বোঝলাম যে মোরা একজন আরেকজনরে চাই: একটা সময় পর বুঝলাম যে আমরা একে অপরকে চাই
- এউক্কা সাদা রঙের পক্ষি আকাশে ওড়তেয়াছে: একটি সাদা রঙের পাখি আকাশে উড়ছে
- এউক্কা সাহায্য করবেন: একটু সাহায্য করবেন
- এউক্কা স্বাভাবিক মানু এত্তো ঘুমায় না: একটা স্বাভাবিক মানুষ এত ঘুমায় না
- এউক্কাই পিরথিবি,তয় একেক এলাকার মানের চিন্তা একেক রহম: একটাই পৃথিবী, কিন্তু একেক এলাকার মানুষের চিন্তা একেক রকম
- এক কথায় ম্যালা সুন্দর লাগতেয়াছে আমনেরে: এক কথায় অনেক সুন্দর লাগছে আপনাকে
- এক কথায় সোনার টুকরা জামাই মোর: এক কথায় সোনার টুকরো স্বামী আমার
- এক কালে এরহম অবস্থা করছেলে যে মুইও দূর্বল হইয়া যাই: এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূবল হয়ে যাই
- এক কালে ফিররা বাড়িতে জানাইন্না হয়: এক পর্যায়ে আবারো বাড়িতে জানানো হয়
- এক কালে যাইয়া যদি কয় যে ধইররা থুইলেই তো পারতা: এক সময় গিয়ে যদি বলে যে ধরে রাখলেই তো পারতা
- এক কূলে সাগর আরেক কূলে বালু: এক পাশে সাগর এক পাশে বালি
- এক গালে একটা থাপ্পড় মাইরা দিমু: এক গালে একটা থাপ্পর লাগিয়ে দিব
- এক গেরামে এক টুপি বিক্রেতা ছেলো: এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন
- এক চামুছ খাইয়াই এতহানি কথা কইয়া দেলা!: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা
- এক টুপি বিক্রেতা ছেলো: এক টুপি বিক্রেতা ছিলেন
- এক দিন সুন্দর এউক্কা বাগানে এউক্কা মাইয়া হাঁটতেয়াছেলে: একদিন সুন্দর একটি বাগানে একটি মেয়ে হাঁটছিল
- এককালে এউক্কা রাজার এউক্কা হাতি আল্লেহ: একসময় এক রাজার এক হাতি ছিল
- এককালে ঠিক কথা কইছেন: একদম ঠিক কথা বলেছ
- এককালে পোলার মাইয়াডারে ভালো লাগবে: একসময় ছেলের মেয়েটাকে ভালো লাগবে
- এককালে হয়তো এই পিরথিবির মায়া কাডাইয়া চইলা যামু পরপারে: একদিন হয়তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবো পরপারে
- একছের: বরই
- একজন আরেকজনের ধারে থাইককা বল দ্যান: একে অপরকে পাশে থেকে সাহস যোগান
- একজন আরেকজনের প্রতি যত বেশি বিশ্বাস করবে , হ্যাগো ভালোবাসার পালা-পইরান হ্যাতো ভারী হইবে: একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
- একজনের হাতে আবার মোডা এউক্কা খাতা: একজনের হাতে আবার মোটা একটা খাতা
- একটা: একটি
- একটা কবিতা কও: একটি কবিতা বল
- একটা থাপ্পড় মাইরা দিমু: একটা থাপ্পর লাগিয়ে দিব
- একটা বই পড়তেয়াছি: একটি বই পড়ছি
- একটায়া: অবিরাম
- একডা লাল গোলাপ কিন্ন্যা দেছে: একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- একদল মাতারি রাস্তায় হাঁটতেয়াছে: একদল মহিলা রাস্তায় হাঁটছে
- একদিন নদীর ধারে এউক্কা গাছে কাঠ কাডার কালে হ্যার কুড়ালডা নদীর পানতের মইধ্যে পইররা যায়: একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়
- একদিন বিবেকের ধারে ভালোবাসা ঠইজ্ঞা যাইবে: একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হেরে যাবে
- একফিরে: একবারে
- একবার তোমার হাত ধরলে আর কোনদিন ছাড়মু না: একবার তোমার হাঁট ধরলে আর কোনদিনও ছাড়বনা
- একলগে: একসাথে
- একলগে আছি: একসাথে আছি
- একলগে বইয়া খায় ও না: একসাথে বসে খায় ও না
- একসময় একলগে আছি: একসময়ে একসাথে আছি
- এক্কালেই: একদমই
- এক্কালেই ভেটকাই না: একদমই হাসে না