বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- এইহগল কিছু কেউরে কইয়া কোন সমাধান নাই: এসব কিছু কাউকে বলে কোন সমাধান নাই
- এইহগল সমেস্যার সমাধান কোম্মে পামু: এসব সমস্যার সমাধান কোথায় পাবো
- এইহান থাইক্কা যাইতে কইছি: এইখান থেকে যেতে বলেছি
- এইহানে: এখানে
- এইহানে অপেক্ষা করেন: এখানে অপেক্ষা করুন
- এইহানে কি করতেয়াছো তোমরা?: এখানে কী করছো তোমরা?
- এইহানে থাকলে মুই খুশি: এখানে থাকলে আমি খুশি
- এইহানে বোলে এউক্কা শিশুপার্ক হইবে?: এখানে নাকি একটা শিশুপার্ক হবে
- এইহানে মোর পরিবারের লগে সম্পর্ক রাখবে না: এদিকে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে না
- এউক্কা আহত গেদু রাস্তায় খারাইয়া কানতেয়াছে: একটি আহত শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে
- এউক্কা উপহার দেছে: একটি উপহার দিয়েছে
- এউক্কা কথা: একটা কথা
- এউক্কা কথাও আর কইয়ো না: একটা কথাও আর বলবে না
- এউক্কা কথাও আর কইয়ো না: একটা কথাও আর বলবা না
- এউক্কা কথাও কইয়ো না: একটা কথাও বলবা না
- এউক্কা কালা কুত্তা ঘাসের মইধ্যে গোনে দৌড়াইতেয়াছে: একটা কালো কুকুর ঘাসের মধ্যে দৌড়াচ্ছে
- এউক্কা কুত্তা রাস্তায় বইয়া রইছে: একটি কুকুর রাস্তায় বসে আছে
- এউক্কা গাড়ি কিনমু: একটি গাড়ি কিনবো
- এউক্কা গেদুরে খালি হ্যার মায়ের কোলেই মানায়: একটি শিশুকে একমাত্র তার মায়ের কোলেই মানায়
- এউক্কা গেরামে এউক্কা খারাপ পোলা থাকতে: একটি গ্রামে একজন খারাপ ছেলে থাকতো
- এউক্কা চানাচুরয়আলারে দ্যাহা যায়: এক চানাচুরওয়ালাকে দেখা যায়
- এউক্কা চাষি বাজারে টমাটো বেচে: এক কৃষক বাজারে টমেটো বিক্রি করে
- এউক্কা ছোডো কালা কুত্তা ঘাসের মইধ্যে হুইয়া রইছে: একটি ছোট কালো কুকুর ঘাসে মধ্যে শুয়ে আছে
- এউক্কা ছোডো গেদু ফুডপাতে হাটতেয়াছে: একটি ছোট শিশু ফুটপাতে হাঁটছে
- এউক্কা ছোডো গেরামে এউক্কা মাইয়া আল্লেহ: একটি ছোট্ট গ্রামে একজন মেয়ে ছিল
- এউক্কা ছোডো বুইন: একটি ছোট বোন
- এউক্কা দোকানে যাইতে হইবে: একটি দোকানে যেতে হবে
- এউক্কা পুরা নতুন উগোইর ডিজাইন বানাইতে পারেন: একটি সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন
- এউক্কা পোড়াবাড়ি আছে: একটা পোড়োবাড়ি আছে
- এউক্কা পোলা: একজন ছেলে
- এউক্কা পোলা এউক্কা বিছনা গোনে আর এউক্কা বিছানায় লাপ দেতেয়াছে: একটি ছেলে এক বিছানা থেকে অন্য বিছানায় লাফ দিচ্ছে
- এউক্কা পোলা বিছনায় লাফাইতেয়াছে: একটি ছেলে বিছানায় লাফাচ্ছে
- এউক্কা পোলা যেমন হ্যার বাপ-মায়ের দায়িত্ব পালন করে: একটা ছেলে যেমন তার বাবা-মার দায়িত্ব পালন করে
- এউক্কা বই লইয়া এত ঘটনা ঘইটটা যাইবে: এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে
- এউক্কা বল দিয়া খেলতেয়াছে: একটি বল দিয়ে খেলছে
- এউক্কা বার ধরলে হাত ছাড়বেননা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইখা মনে হয় ভিটামিনের বোতল কিন্যা দেই: একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই
- এউক্কা বিয়াইত্যা মাতারি রাস্তা দিয়া হাইট্টা যাইতেয়াছে: একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়ে হেতে যাচ্ছে
- এউক্কা বিলই ছাও পালার বেমালা ইচ্ছা মোর: একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার
- এউক্কা বিলোই দুয়ারের সামনে বইয়া রইছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- এউক্কা বেলা খাওনের সময় পাউ হেইয়া মায়রে কইছে: এক বেলা খাওয়ার সময় পায় এসব আম্মু কে বলছে
- এউক্কা ব্যাডা মইরা গ্যাছে: একজন লোক মারা গেছেন
- এউক্কা ভালো কাম করতে পারবেন?: একটা ভালো কাজ করতে পারবেন
- এউক্কা মা মাইয়ার সংসারে এইরহম অশান্তি করতে পারে?: একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
- এউক্কা মাইয়া: একজন মেয়ে
- এউক্কা মাইয়া আর এউক্কা পোলা একলগে খেলতেয়াছে: একটা মেয়ে আর একটা ছেলে একসাথে খেলছে
- এউক্কা মাইয়া ছউজ্ঞা পোলার লগে প্রেম করতেয়াছে: একটা মেয়ে ছয়টা ছেলের সাথে প্রেম করছে
- এউক্কা মাইয়াও যদি হ্যার আব্বা র দায়িত্ব পালন করে হ্যালে সমেস্যাডা কোম্মে মুই জানিনা: একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা
- এউক্কা মাইয়ার বিয়া হওয়ার পর হ্যার পরিবারের উপরে হ্যার কি কোন দায়িত্ব থাকতে পারে না?: একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- এউক্কা মাতারি মইরা গ্যাছে: একজন মহিলা মারা গেছেন
- এউক্কা মানু কি এমনে এমনে খারাপ হয় কন?: একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় বলেন