‘একজন আরেকজনের প্রতি যত বেশি বিশ্বাস করবে , হ্যাগো ভালোবাসার পালা-পইরান হ্যাতো ভারী হইবে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এইজ্ঞো আরেজ্ঞোর ফ্রতি বোত বিশ্বাস থাইবো, ইতারোর বালোবাসাত ফাল্লা ভারী ওইবো
- নোয়াখালী: একে অফরের প্রতি যত বেশী বিশ্বাস থাইকব হেতাগো ভালোবাসার পাল্লা ততবেশি ভারী অইব
- সিলেট: একে অপরের পতি যতো বেশি বিশ্বাস থাকবো, তাদের ভালা ফাইয়া পাল্লা ততো ভারি অইবো
- ময়মনসিংহ: একে অপরের প্রতি যত বেশী বিশ্বাস থাকব, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হইব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত