‘একদিন নদীর ধারে এউক্কা গাছে কাঠ কাডার কালে হ্যার কুড়ালডা নদীর পানতের মইধ্যে পইররা যায়’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এদ্দিন নদীর দারোত ওজ্ঞা গাচঅত দারগোয়া হাডিবার সময় তার কুরইল্লান নদির ফানির মাযে ফইরগই
- নোয়াখালী: একদিন নদীর ধারে ইজ্ঞা গাছে কাঠ কাডার সময় হেতের কুড়ালগা নদীর হানির ত্ত্বে হডি যায়
- সিলেট: একদিন নদীর কান্দাত একগু গাছ-ও কাঠ কাটার সময় তার কুড়াল ওগু নদীর পানিত পড়ি গেছিল
- ময়মনসিংহ: একদিন নদীর ধারে একটা গাসে কাঠ কাটনের সময় হের কুড়ালডা নদীর ফানির মধ্যে ফইড়া যায়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত