How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আবেগপ্রবন মানুষ বোকা থায়: আবেগ প্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে
- আবেগের ভালোবাসা কাওরে দেন উচিত নো: আবেগের ভালোবাসা কাউকে দেওয়া উচিত না
- আব্বা আর লাই লাল জামা লই আছে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বা একদিন কতায় কতায় মারে কইলেন: বাবা একদিন কথায় কথায় মাকে বললেন
- আব্বা বইকান বুকশেলফে তুলি রাখছিলেন: বাবা বইটা বুকশেলফে তুলে রেখেছিলেন
- আব্বা হারাদিন বাইরে বাইরে রইতো: আব্বু সারাদিন বাহিরে বাহিরে থাকত
- আব্বার কাছে আর মার নামে অনেক উল্টা পাল্টা কথা কয়: বাবার কাছে আমার মায়ের নামে অনেক উল্টা পল্টা কথা বলে
- আব্বারে হাসপাতালে দেই খুব খারাপ লাগছে: বাবাকে হাসপাতালে দেখে খুব খারাপ লাগছে
- আব্বু আইজ্জা বেয়ানে বাজারেত্তুন টমাটু কি আইঞ্চে: আব্বু আজকে সকালে বাজার থেকে টমেটো কিনে এনেছে
- আব্বু কইসে গাসে অতিরিক্ত হানি দিলে গাস মরি যায়: আব্বু বলেছে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ মারা যায়
- আব্বু কইসে বৃষ্টি অইলেও বারান্দাত গাসে হানি দিবার দরকার নাই: আব্বু বলেছে বৃষ্টি হলে বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নাই
- আব্বু গেরামেত্তুন আইবার সময় বহুত বড্ডা বড্ডা কিনি আইঞ্চে: আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে
- আব্বু মান সম্মানের ভয়ে মামলা করেনো: আব্বু মান সন্মানের ভয়ে মামলা করেননি
- আম আর ফ্রিয় ফল: আম আমার প্রিয় ফল
- আম দি বানাই হেলতে হাইরবেন শরবন: আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন শরবত
- আম দি শরবত বানাই খো: আম দিয়ে শরবত বানিয়ে খাও
- আম হায় বৈশাখে কুল হায় হাগুনে: আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে
- আমকান কে খাইছিলো ?: আমটি কে খেয়েছিল?
- আমগাছে হছুর মুকুল আইছে: আমগাছে প্রচুর মুকুল এসেছে
- আমগাছের দিকে ছাই ওকগা মাইয়া কইলো: আমগাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল
- আমরা অনেক বড় অই গেছি মনে অর: আমরা অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে
- আমরা অপেক্ষা কইরগুম: আমরা অপেক্ষা করব
- আমরা এতও ভালা নো: আমরা এতটাও ভালো না
- আমরা এন্নেই হরিচয় রাইখতাম হারি: আমরা এমনিতেই পরিচয় রাখতে পারি
- আমরা কই এককানা সময় লইবার লাই আর হেতার বউরে লই আইনবার লাই: আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য
- আমরা কোনো দিন ভুলতে পারতাম না: আমরা জীবনে ভুলতে পারব না
- আমরা ঢাকাত থাই: আমরা ঢাকায় থাকি
- আমরা তিন ভাই বোন আই বেকের বড়: আমরা তিন ভাই বোন আমি সবার বড়
- আমরা বিদায় লই চলি আইলাম: আমরা বিদায় নিয়ে চলে এলাম
- আমরা বিয়ার হর তুনই আলাদা থাই: আমরা বিয়ের পর থেকেই আলাদা থাকি
- আমরা বেকে ঢাকায় থাই: আমরা সবাই ঢাকায় থাকি
- আমরা বেকে সবসময় একসাথে হাসিখুশি থাই সময় কাডাই: আমরা সবাই একসাথে হাসি খুশি করে সময় কাটাই
- আমরা মাইয়াগারে লই হোলার বাসাত যাই: আমরা মেয়েটিকে নিয়ে ছেলের বাসায় যাই
- আমরা মেলা খুশি: আমরা খুব খুশি
- আমরা সালাম গ্রহণ কইরলাম: আমরা সালাম গ্রহণ করলাম
- আমরা হারি গেছি: আমরা হেরে গেছি
- আমরা হারি গেছিলাম: আমরা হেরে গেছিলাম
- আমরা হারিবারিক কারনে বছর ওকগার লাই অন নিজ বাড়ি ছাড়ি অন্য জাগাত আছিলাম: আমরা পারিবারিক কারনে ১ বছরের জন্য এখন নিজ বাড়ি থেকে অন্য জায়গায় ছিলাম
- আমরা হিয়ানে অনেক মজা করুম: আমরা সেখানে অনেক মজা করব
- আমরা হেতেরে কইছি একলগে কতা কইতে কি সমইস্যা: আমরা তাকে বলেছি একসাথে কথা বল কি সমস্যা
- আমরাই কিছু বাইজদাম না: আমরাই কিছু বুঝতাম না
- আমাজন নদী দুন্নার সবচাইতে বড্ডা নদী হিসাবে হরিচিত: আমাজন নদী দুনিয়ার সবচেয়ে বড় নদী হিসাবে পরিচিত
- আমার মা ,ভাই, বোন বরিশালে থায়: আমার মা ,ভাই, বোন বরিশালে থাকে
- আমার মেলা গরম লাগের: আমার খুব গরম লাগছে
- আমার হাত ধরে চলার শুরু কর,পিছনে ফিরণ লাগবো না: আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো , পেছন ফিরে আর আমরা দেখবো না
- আমার হোড়বাড়ির লোকজন ইয়ান এক্কেরেই হছন্দ করে না: আমার শ্বশুরবাড়ির লোকজন এটা একেবারেই পছন্দ করে না
- আমি অন তুন সিদ্ধান্ত নিছি আর কারো কথা আই হুইনতান ন: আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কারো কথা আমি শুনবো না
- আমি চলি যাইর তোওয়ার আর কোন দিন ফোন দি কইতান্নো এক্কেনা সময় দো: আমি চলে যাচ্ছি তোমাকে আর কোন দিন ফোন দিয়ে বলবোনা একটু সময় দাও
- আমি দুই হাজার হোলোর তুন তাহুরা রে ভালবাসি: আমি ২০১৬ থেকে তাহুরা কে ভালবাসি
- আম্মা আইজকা খানাত নুন কম দিছে: আম্মু আজকে খাবারে লবণ কম দিয়েছে