How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমরা মাইয়াডারে নিয়া পোলার বাসায় যাই: আমরা মেয়েটিকে নিয়ে ছেলের বাসায় যাই
- আমরা মেলা খুশি: আমরা খুব খুশি
- আমরা মেসিরে ঘৃণা করি না: আমরা মেসিকে ঘৃণা করি না
- আমরা হাইরা গেসলাম: আমরা হেরে গেছিলাম
- আমরা হাইরা গেসি: আমরা হেরে গেছি
- আমরাই কিসু বুঝতাম না: আমরাই কিছু বুঝতাম না
- আমরার ৩ বছরের প্রেম: আমাদের ৩ বছরের প্রেম
- আমরার আর হেরার সময় তো এক না: আমাদের আর উনাদের সময় তো এক না
- আমরার এলাকায় কেরোসিন তেলের দাম বাইড়া গেসে: আমাদের এলাকায় কেরোসিন তেলের দাম বেড়ে গেছে
- আমরার খামারে ৫০০০টার বেশি মুরগি আসে: আমাদের খামারে ৫০০০টির বেশি মুরগি আছে
- আমরার গ্রামের জনসংখ্যা প্রায় চাইর হাজার: আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় চার হাজার
- আমরার গ্রামের বাজারে অনেক বড় একটা দেশী মুরগীর দোকান আসে: আমাদের গ্রামের বাজারে অনেক বড় একটি দেশী মুরগীর দোকান আছে
- আমরার গ্রামের বাড়িত অনেক গুলা মুরগির বাচ্চা আসে: আমাদের গ্রামের বাড়িতে অনেক গুলা মুরগির বাচ্চা আছে
- আমরার ঘরের প্রতিডা রুম ফুল দিয়া সাজায়া রাখসি: আমাদের ঘরের প্রতিটি রুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছি
- আমরার ঘরের স্টোররুমডা মেলা বড়: আমাদের ঘরের স্টোররুমটি অনেক বড়
- আমরার দুইজনের বিয়া হওনের কথা চলতাসে: আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা চলছে
- আমরার নামের প্রয়োজন হয় না: আমাদের নামের প্রয়োজন হয় না
- আমরার পরিবারে আনন্দের বাইরে কোন ঝগড়া নাই: আমাদের পরিবারে আনন্দের বাইরে কোন ঝগড়া নেই
- আমরার পারিবারিক ভাবে বিয়া হয়: আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়
- আমরার পুরা বাড়ি জুইড়া আব্বা একলা দুই তিনজন কাজের লোক আছে সাথে: আমাদের পুরা বাড়ি জুড়ে বাবা একা দুই তিনজন কাজের লোক আছে সাথে
- আমরার বাসার দারওয়ান রাইতে মদ খায়: আমাদের বাসার দারওয়ান রাতে মদ খায়
- আমরার বিয়ার পর থাইক্কাই নানা ছোটখাটো কারনে ঝগড়া লাইজ্ঞা থাকত: আমাদের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো কারনে ঝগড়া লেগে থাকতো
- আমরার মধ্যে কোন রহম ঝগড়া নাই: আমাদের মধ্যে কোন রকম ঝগড়া নেই
- আমরার মধ্যে প্রায়সময় ঝগড়া হয়: আমাদের মধ্যে প্রায়সময় ঝগড়া হয়
- আমরার মধ্যে ভালোবাসার কোন কমতি নাই: আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই
- আমরার ম্যাক্সিমাম কথা হইসে অনলাইনে: আমাদের ম্যাক্সিমাম কথা হয়েছে অনলাইনে
- আমরার যাওনের কথা হুইন্না হেও যাইতে চাইল: আমাদের যাওয়ার কথা শুনে সেও যাইতে চাইল
- আমরার যৌথ পরিবার আসিল নানার বাসাত: আমাদের যৌথ পরিবার ছিল নানার বাসায়
- আমরার সাথে আমার আব্বা তেমন সময় কাটাইতো না: আমাদের সাথে আমার আব্বু তেমন সময় কাটাতো না
- আমরার স্বপ্ন মেলা বড়: আমাদের স্বপ্ন অনেক বড়
- আমরে আমরার দেশে ‘ফলের রাজা’ কওয়ন হয়: আমকে আমাদের দেশে ‘ফলের রাজা’ বলা হয়
- আমাদের তিন বছরের সংসার বাচ্চা হয়নাই: আমাদের তিন বছরের সংসার বাচ্চা হয়নি
- আমাদের ফ্যামিলি থাইক্কা ওরার ফ্যামিলি অনেক বড়লোক: আমাদের ফ্যামিলি থেকে ওদের ফ্যামিলি অনেক বড়লোক
- আমাদের বেহেই একসময়ে একসাথে আসি: আমাদের সবাই একসময়ে একসাথে আছি
- আমার ৭ বছরের বেগ কিসু শেষ: আমার ৭ বছরের সব কিছু শেষ
- আমার অনেক ভালা লাগে: আমার অনেক ভালো লাগে
- আমার অনেকদিন আগে একবার বিয়া হইছিল: আমার অনেক দিন আগে একবার বিয়ে হয়েছিল
- আমার অসুস্থতার কারণে আমার ১ বছর গ্যাপ গেসে: আমার অসুস্থতার কারণে আমার ১ বছর গ্যাপ গিয়েছে
- আমার আগের কোন কথা কিনুতাই মনে নাই: আমার আগের কোনো কথা কিছুই মনে নেই
- আমার আপন লোক গুলাই এমন: আমার আপন লোক গুলোই এমন
- আমার আব্বা , আম্মা , ভাই, বইন ড্রয়িংরুমে বয়া আসে: আমার আব্বু , আম্মু , ভাই, বোন ড্রয়িংরুমে বসে আছে
- আমার আব্বা অসুস্থ হয়া যাইব: আমার বাবা অসুস্থ হয়ে যাবে
- আমার আব্বা অসুস্থ হাসপাতালে আর হেয় আইসে আমারে নিতে: আমার বাবা অসুস্থ হাসপাতালে আর সে এসেছে আমাকে নিতে
- আমার আব্বা আগে নেশায় আসক্ত আসিল: আমার আব্বু আগে নেশায় আসক্ত ছিল
- আমার আব্বা আম্মা মেলা বার মাফ চাইসে: আমার বাবা মা অনেক বার মাফ চাইছে
- আমার আব্বা আম্মাও এডা নিয়া মেলা কষ্ট পাইতাসে: আমার বাবা মাও এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে
- আমার আব্বা আর চাচার মধ্যে জায়গা জমি নিয়া ঝগড়া হয়: আমার আব্বু আর চাচার মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়
- আমার আব্বা একজন ডাক্তার: আমার বাবা একজন ডাক্তার
- আমার আব্বা গায়ে সইরষার তেল মালিশ করে: আমার আব্বু গায়ে সরিষার তেল মালিশ করে
- আমার আব্বা পুলিশে আসেন তো আম্মার সাথে বিয়ার পর থাইক্কাই হেয় পরকীয়ায় আসক্ত আসিলেন: আমার বাবা পুলিশে আছেন তো মায়ের সাথে বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত ছিলেন