How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আফনেরে ভালবাসি এই কথাডা কওন বাকি: আপনাকে ভালোবাসি এই কথাটি বলা বাকি
- আফনেরে যদি জিভে পানি আইন্না দিব এমন একটা ফলের নাম কইতে কওয়ন হয় তাইলে আফনের মনে তেঁতুলের নাম আইবই: আপনাকে যদি জিভে পানি এনে দেবে এমন একটি ফলের নাম বলতে বলা হয় তাহলে আপনার মনে তেঁতুলের নাম আসবেই
- আবার দেহা হইব: আবার দেখা হবে
- আবুডা একটা বিলাইয়ের বাচ্চারে আদর করতাসে: শিশুটি একটি বিড়াল ছানাকে আদর করছে
- আবুডা একটা মুরগির বাচ্চা কোলে নিসে: শিশুটি একটি মুরগির বাচ্চা কলে নিয়েছে
- আবুডার কিসু দিন ধইরা সর্দি কাশি: শিশুটির কিছু দিন ধরে সর্দি কাশি
- আবেগ প্রবন মানুষ মেলা বেক্কল হয়া থাকে: আবেগ প্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে
- আবেগের ভালোবাসা কাউরে দেওয়ন উচিত না: আবেগের ভালোবাসা কাউকে দেওয়া উচিত না
- আব্বা অশিক্ষিত একটা ছেড়ার সাথে আমার বিয়া দিতে চাইসিল: বাবা অশিক্ষিত একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল
- আব্বা আইজকে সহালে বাজার থাইক্কা টমেটো কিন্না আনসে: আব্বু আজকে সকালে বাজার থেকে টমেটো কিনে এনেছে
- আব্বা আমরার বেগ সম্পত্তি বেইচ্চা আমারারে নিয়া গ্রামের বাড়িত চইলা আইসে: বাবা আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছে
- আব্বা আমার লাইজ্ঞা লাল জামা কিন্না আনসে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বা আমারে কালকে একটা ছেড়ার সাথে দেখা করতে কইসিন: আব্বা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিল
- আব্বা একদিন কথায় কথায় মারে কইলেন: বাবা একদিন কথায় কথায় মাকে বললেন
- আব্বা কইসে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ মইরা যায়: আব্বু বলেছে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ মারা যায়
- আব্বা কইসে বৃষ্টি হইলে বারান্দার গাছে পানি দেওনের দরকার নাই: আব্বু বলেছে বৃষ্টি হলে বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নাই
- আব্বা খুব কইরা চাইতাসিল যেন আমি বাসাত যাই: বাবা খুব করে চাচ্ছিল যেন আমি বাসায় যাই
- আব্বা গ্রাম থাইক্কা আওনের সময় মেলা বড় বড় জাম্বুরা কিন্না আনসে: আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে
- আব্বা মান সন্মানের ভয়ে মামলা করে নাই: আব্বু মান সন্মানের ভয়ে মামলা করেননি
- আব্বা সারাদিন বাইরে বাইরে থাকত: আব্বু সারাদিন বাহিরে বাহিরে থাকত
- আব্বার কাসে আমার আম্মার নামে অনেক উল্টা পল্টা কথা কয়: বাবার কাছে আমার মায়ের নামে অনেক উল্টা পল্টা কথা বলে
- আব্বার খোঁজখবর রাখার চেষ্টা করি বেগ সময়: বাবার খোঁজখবর রাখার চেষ্টা করি সব সময়
- আব্বার মুখের দিকে তাকায়া কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম: বাবার মুখের দিকে তাকিয়ে কেমন জানি একটা শূন্যতা অনুভব করলাম
- আব্বারে হাসপাতালে দেইক্ষা মেলা খারাপ লাগসে: বাবাকে হাসপাতালে দেখে খুব খারাপ লাগছে
- আম দিয়া বানায়া ফেলতে ফারেন শরবত: আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন শরবত
- আম দিয়া শরবত বানায়া খাও: আম দিয়ে শরবত বানিয়ে খাও
- আমগাছে প্রচুর মুকুল আইসে: আমগাছে প্রচুর মুকুল এসেছে
- আমগাছের দিকে তাকায়া একটা মেয়ে কইল: আমগাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল
- আমডা কেডা খাইসিল?: আমটি কে খেয়েছিল?
- আমরা অইহানে অনেক মজা করবাম: আমরা সেখানে অনেক মজা করব
- আমরা অনেক বড় হয়া গেসি মনে হইতাসে: আমরা অনেক বড় হয়ে গেছি মনে হচ্ছে
- আমরা অপেক্ষা করবাম: আমরা অপেক্ষা করব
- আমরা এইহানে আইজ উপস্থিত আসি কথা বলার লাইজ্ঞা: আমরা এখানে আজ উপস্থিত আছি কথা বলার জন্য
- আমরা এইহানে আসি আলোচনা করার লাইজ্ঞা: আমরা এখানে আছি আলোচনা করার জন্য
- আমরা এতটাও ভালা না: আমরা এতটাও ভালো না
- আমরা এমনিতেই পরিচয় রাখতাম পারি: আমরা এমনিতেই পরিচয় রাখতে পারি
- আমরা কিল্লেগা যাইতাসি না: আমরা কেন যাচ্ছি না
- আমরা জীবনে ভুলতে পারতাম না: আমরা জীবনে ভুলতে পারব না
- আমরা ঢাকায় থাহি: আমরা ঢাকায় থাকি
- আমরা তারে কইসি একলগে কথা ক কি সমস্যা: আমরা তাকে বলেছি একসাথে কথা বল কি সমস্যা
- আমরা তিন ভাই বইন আমি বেহের বড়: আমরা তিন ভাই বোন আমি সবার বড়
- আমরা তো পাখির মতো উড়তাম পারিনা।: আমরা তো পাখির মতো উড়তে পারিনা
- আমরা পারিবারিক কারনে ১ বছরের লাইজ্ঞা এহন নিজ বাড়ি থাইক্কা অন্য জায়গায় আসিলাম: আমরা পারিবারিক কারনে ১ বছরের জন্য এখন নিজ বাড়ি থেকে অন্য জায়গায় ছিলাম
- আমরা বলি একটু সময় নেওনের লাইজ্ঞা আর উনার বউরে নিয়া আননের লাইজ্ঞা: আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য
- আমরা বিদায় নিয়া চইল্লা আইলাম: আমরা বিদায় নিয়ে চলে এলাম
- আমরা বিয়ার পর থাইক্কাই আলাদা থাহি: আমরা বিয়ের পর থেকেই আলাদা থাকি
- আমরা বেহেই একসাথে খেলা দেখতাসিলাম: আমারা সবাই একসাথে খেলা দেখছিলাম
- আমরা বেহেই একসাথে হাসি খুশি কইরা সময় কাডাই: আমরা সবাই একসাথে হাসি খুশি করে সময় কাটাই
- আমরা বেহেই কালকে বাইরে গেসিলাম: আমরা সবাই গতকাল বাহিরে গিয়েছিলাম
- আমরা বেহেই ঢাকায় থাহি: আমরা সবাই ঢাকায় থাকি