How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমার আব্বা প্রত্যেকদিন নাইরকেল পানি খায়: আমার আব্বু প্রতিদিন নারিকেল পানি পান করে
- আমার আব্বা বড় ভাইয়ের উপর রাইজ্ঞা গেসিল: আমার আব্বু বড় ভাইয়ের উপর রেগে গেছিলেন
- আমার আব্বা বাইচ্চা নেই: আমার বাবা বেচে নেই
- আমার আব্বা বাজারতে আমরার লাইজ্ঞা তেঁতুল কিন্না আনসে: আমার আব্বু বাজার থেকে আমাদের জন্য তেঁতুল কিনে এনেছে
- আমার আব্বা বিদেশে থাহে: আমার আব্বু বিদেশে থাকে
- আমার আব্বা যে এত খারাপ কহনো ফুলের টোকাও দেয় নাই: আমার আব্বু যে এত খারাপ কখনো ফুলের টোকাও দেয় নাই
- আমার আব্বা রাজি আসিল না তবুও আমি আর আম্মা জোর বিয়ে করায়: আমার আব্বু রাজি ছিল না তবুও আমি আর আম্মু জোর বিয়ে করাই
- আমার আব্বা লাউ দিয়া চিংড়ি মাছের ঝোল আমার মেলা পসন্দ করে: আমার আব্বু লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব পছন্দ করে
- আমার আব্বার মাথা গরম থাহে: আমার আব্বুর মাথা গরম থাকে
- আমার আব্বার মেলা গরম লাগতাসে: আমার আব্বুর খুব গরম লাগছে
- আমার আম্মা আইজকে শশার তরকারি রানসে: আমার আম্মু আজক শশার তরকারি রান্না করেছে
- আমার আম্মা আইসে আমরার বাসায় ৬ মাস পরে: আমার আম্মু আসছে আমাদের বাসায় ৬ মাস পরে
- আমার আম্মা আগের তুলনায় এহন অনেক ভালা আসে: আমার আম্মু আগের তুলনায় এখন অনেক ভালো আছেন
- আমার আম্মা আমার পড়াশুনার খরচ দিতে চায় না: আমার আম্মু আমার পড়াশোনার খরচ দিতে চায় না
- আমার আম্মা আমারে নিয়া পার্কে ঘুরতে যাইব: আমার আম্মু আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে
- আমার আম্মা আমারে বেহের সামনে মারতে মারতে বাসায় নিয়া আয়: আমার আম্মু আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে
- আমার আম্মা কইসে প্রত্যেকদিন তেতুল খাইলে আমার শরীরের রক্ত পানি হয়া যাইব: আমার আম্মু বলেছে প্রতিদিন তেতুল খেলে আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে
- আমার আম্মা কয় যে তেঁতুল খাইলে আমার বুদ্ধি কইম্মা যাইব: আমার আম্মু বলে যে তেঁতুল খেলে আমার বুদ্ধি কমে যাবে
- আমার আম্মা জামরুল খাইতাসে: আমার আম্মু জামরুল খাচ্ছে
- আমার আম্মা বৃষ্টি হইলেও বারান্দার গাছে পানি দেয়: আমার আম্মু বৃষ্টি হলেও বারান্দার গাছে পানি দেয়
- আমার আম্মা বেগ সময় বেশ হাসি খুশি থাহে: আমার আম্মু সব সময় বেশ হাসি খুশি থাকে
- আমার আম্মার লগে ঝগড়া কইরা আমার ভাইয়ের বউ: আমার আম্মুর সাথে ঝগড়া করে আমার ভাইয়ের বউ
- আমার আম্মু অনেক ভালা রান্না করে: আমার আম্মু অনেক ভালো রান্না করে
- আমার আর আমার স্বপ্নডা যে কবে পূরণ হইব: আমার আর আমার স্বপ্নটা যে কবে পূরণ হবে
- আমার আর বাঁচতে ইচ্ছা করেনা জানেন: আমার আর বাঁচতে ইচ্ছে করেনা জানেন
- আমার ইচ্ছা আমি ভাব্বাম: আমার ইচ্ছা আমি ভাব্বো
- আমার ইস্কুলে অনেক বন্ধু আসে: আমার বিদ্যালয়ে অনেক বন্ধু আছে
- আমার ইস্কুলে কোন খেলার মাঠ নাই: আমার স্কুলে কোনো খেলার মাঠ নেই
- আমার ইস্কুলে যাইতে অনেক ভালা লাগে: আমার বিদ্যালয়ে যেতে অনেক ভাল লাগে
- আমার ইস্কুলে যাইতে ভালা লাগেনা: আমার বিদ্যালয়ে যেতে ভাল লাগে না
- আমার এই মন তোমারে দিলাম: আমার এই মন তোমাকে দিলাম
- আমার এইসব আর একটুও ভালা লাগতাসে না: আমার এসব আর একটুও ভালো লাগছে না
- আমার একটা বিলাই আসে: আমার একটি বিড়াল আছে
- আমার একটাই কথা ছেলে মানুষের কাসে কিসের প্রয়োজন থাকতে ফারে: আমার একটাই কথা ছেলে মানুষের কাছে কিসের প্রয়োজন থাকতে পারে
- আমার একটুও কষ্ট হইতাসে না: আমার একটুও কষ্ট হচ্ছে না
- আমার একদমই ভালা লাগে না: আমার একদমই ভালো লাগে না
- আমার এহন পড়ালেহা করন উচিত: আমার এখন পড়ালেখা করা উচিত
- আমার এহন বইডা লাগতোনা: আমার এখন বইটা লাগবে নাহ
- আমার কফি বেশি পসন্দ: আমার কফি বেশি পছন্দ
- আমার কহনো মনে হয় নাই আমি কেন ছোট হবো: আমার কখনো মনে হয় নি আমি কেন ছোট হবো
- আমার কাবিনের টাকা তোমারে প্রতি মাসে মাসে দিতে হইব: আমার কাবিনের টাকা তোমাকে প্রতি মাসে মাসে দিতে হবে
- আমার কাম আর ব্যস্ততা বাড়সে: আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে
- আমার কালকে প্রচণ্ড মাথা ব্যথা করতাসিল: আমার গতকাল প্রচণ্ড মাথা ব্যথা করছিলো
- আমার কালা জামা আসে: আমার কালো জামা আছে
- আমার কালা জামা নাই: আমার কালো জামা নাই
- আমার কাসে আরও সময় চাইতো: আমার কাছে আরও সময় চাইতো
- আমার কিন্তু সোভিয়েত দেশ ভালা লাগত: আমার কিন্তু সোভিয়েত দেশ ভালো লাগত
- আমার কোন বন্ধু নাই: আমার কোনো বন্ধু নেই
- আমার কোন ভাই নাই আমি বড় মাইয়া: আমার কোন ভাই নেই আমি বড় মেয়ে
- আমার কোলে আয়া আবুডা হের মারে খোঁজে মনে হয়: আমার কোলে এসে শিশুটি তার মাকে খোঁজে মনে হয়