How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- এইবার ছুটিতে সিলেট ঘুরতে যামু: এইবার ছুটিতে সিলেট ঘুরতে যাব
- এইসব নিয়া আমি সমস্যা করি নাই: এসব নিয়ে আমি সমস্যা করি নি
- এইহানে অপেক্ষা করেন: এখানে অপেক্ষা করুন
- এইহানে কী করতাসো তোমরা?: এখানে কী করছো তোমরা?
- এইহানে থুথু ফেলা নিষেধ: এখানে থুথু ফেলা নিশেধ
- এইহানে নাকি একটা শিশুপার্ক হইব: এখানে নাকি একটা শিশুপার্ক হবে
- এক কথায় মেলা সুন্দর লাগতাসে আফনেরে: এক কথায় অনেক সুন্দর লাগছে আপনাকে
- এক কথায় সোনার টুকরো জামাই আমার: এক কথায় সোনার টুকরো স্বামী আমার
- এক কৃষক বাজারে টমেটো বেচে: এক কৃষক বাজারে টমেটো বিক্রি করে
- এক চানাচুরওয়ালারে দেহন যায়: এক চানাচুরওয়ালাকে দেখা যায়
- এক চামচ খায়াই এতো কথা কয়া দিলা: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা
- এক পর্যায়ে আবারো বাড়িত জানানো হয়: এক পর্যায়ে আবারো বাড়িতে জানানো হয়
- এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূর্বল হয়া যাই।: এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূবল হয়ে যাই
- এক বই লয়া এত ঘটনা ঘইটটা যাইব: এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে
- এক বেলা খাওনের সময় পায় এসব আম্মারে কইসে: এক বেলা খাওয়ার সময় পায় এসব আম্মু কে বলছে
- এক সময় গিয়া যদি কয় যে ধরে রাখলেই তো পারতা: এক সময় গিয়ে যদি বলে যে ধরে রাখলেই তো পারতা
- একজন আরেকজনের পাশে থাইক্কা সাহস যোগান: একে অপরকে পাশে থেকে সাহস যোগান
- একজন বেডা মারা গেসেন: একজন লোক মারা গেছেন
- একজন মহিলা মারা গেসেন: একজন মহিলা মারা গেছেন
- একজন মা মাইয়ার সংসারে এমনেই কি অশান্তি করতে পারে: একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
- একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় কন: একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় বলেন
- একটা আবুরে একমাত্র হের মায়ের কোলেই মানায়: একটি শিশুকে একমাত্র তার মায়ের কোলেই মানায়
- একটা আহত আবুডা রাস্তায় খাড়ায়া কানতাসে: একটি আহত শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে
- একটা কথাও আর কইবা না: একটা কথাও আর বলবে না
- একটা কালা কুত্তা ঘাসের মধ্যে দৌড়াইতাসে: একটা কালো কুকুর ঘাসের মধ্যে দৌড়াচ্ছে
- একটা কুত্তা রাস্তায় বয়া আসে: একটি কুকুর রাস্তায় বসে আছে
- একটা গাড়ি কিনবাম: একটি গাড়ি কিনবো
- একটা গ্রামে একজন খারাপ ছেড়া থাকত: একটি গ্রামে একজন খারাপ ছেলে থাকতো
- একটা ছুটো আবু ফুটপাতে হাটতাসে: একটি ছোট শিশু ফুটপাতে হাঁটছে
- একটা ছুটো আবু বিছানাত লাফাইয়া উঠছে: একটি ছোট শিশু বিছানায় লাফিয়ে উঠছে
- একটা ছেড়া এক বিছানাততন আরেকটা বিছানাত লাফ দিতাসে: একটি ছেলে এক বিছানা থেকে অন্য বিছানায় লাফ দিচ্ছে
- একটা ছেড়া বিছানাত লাফাইতাসে: একটি ছেলে বিছানায় লাফাচ্ছে
- একটা ছেড়ি আর একটা ছেড়া একসাথে খেলতাসে: একটা মেয়ে আর একটা ছেলে একসাথে খেলছে
- একটা ছোট আবু ফুটপাতে লাফাইতাসে: একটি ছোট শিশু ফুটপাতে লাফাচ্ছে
- একটা ছোট্ট গ্রামে একজন মাইয়া আসিল: একটি ছোট্ট গ্রামে একজন মেয়ে ছিল
- একটা ছোড কালা কুত্তা ঘাসের মধ্যে শুয়া আসে: একটি ছোট কালো কুকুর ঘাসে মধ্যে শুয়ে আছে
- একটা পোড়োবাড়ি আসে: একটা পোড়োবাড়ি আছে
- একটা পোলা যেমন হের বাপ-মার দায়িত্ব পালন করে: একটা ছেলে যেমন তার বাবা-মার দায়িত্ব পালন করে
- একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়া হাইটা যাইতাসে: একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়ে হেতে যাচ্ছে
- একটা বিলাই দরজার সামনে বয়া আসে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- একটা বিলাইয়ের বাচ্চা পালনের মেলা ইচ্ছা আমার: একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার
- একটা ভালা কাম করতে পারবেন: একটা ভালো কাজ করতে পারবেন
- একটা মাইয়া ছয়টা পোলার লগে প্রেম করসে: একটা মেয়ে ছয়টা ছেলের সাথে প্রেম করছে
- একটা মাইয়াও যদি হের বাপের দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোনখানে আমি জানিনা: একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা
- একটা মাইয়ার বিয়া যাওয়ার পর হের পরিবারের প্রতি হের কি কোন দায়িত্ব থাকতে পারে না?: একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- একটা মানুষের বেগ কথা একদিনে মুহে কয়া দেওয়ন যায়না: একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না
- একটা রঙিন ছবি তুলতে হইব আমরার বেহের: একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার
- একটা শব্দের মেলা রকম অর্থ থাকতে পারে: একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে
- একটা সময় পর বুঝলাম যে আমরা একজন আরেকজনরে চাই: একটা সময় পর বুঝলাম যে আমরা একে অপরকে চাই
- একটা সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন: একটি সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন