How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- একটা সাদা রংগের পাখি আকাশে উড়তাসে: একটি সাদা রঙের পাখি আকাশে উড়ছে
- একটু আগেই ঝাড়ু দেওয়ন হইসে: একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে
- একটু এইদিকে আয়ো: একটু এইদিকে আসো
- একটু ঘুমায়া নেও: একটু ঘুমিয়ে নাও
- একটু বেশী হয়া গেসে, কম হইলে আরো ভালা লাগতো: একটু বেশী হয়ে গেসে, কম হলে আরো ভালো লাগতো
- একদম ঠিক কথা কইস: একদম ঠিক কথা বলেছ
- একদল বেডি রাস্তায় হাঁটতাসে: একদল মহিলা রাস্তায় হাঁটছে
- একদিন নদীর ধারে একটা গাসে কাঠ কাটনের সময় হের কুড়ালডা নদীর ফানির মধ্যে ফইড়া যায়: একদিন নদীর ধারে একটি গাছে কাঠ কাটার সময় তার কুড়ালটি নদীর জলের মধ্যে পড়ে যায়
- একদিন বিবেকের কাসে আবেগের ভালবাসা হাইরা যাইব: একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হেরে যাবে
- একদিন সুন্দর একটা বাগানে একটা মাইয়া হাঁটতাসিল: একদিন সুন্দর একটি বাগানে একটি মেয়ে হাঁটছিল
- একদিন হয়তো দুনিয়ার মায়া কাটিয়ে চইল্লা যামু পরপারে: একদিন হয়তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবো পরপারে
- একবার তোমার হাঁত ধরলে আর কোনদিনও ছাড়তাম না: একবার তোমার হাঁট ধরলে আর কোনদিনও ছাড়বনা
- একবার ধরলে হাত ছাড়বেনা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইক্ষা মনে হয় ভিটামিনের বোতল কিন্না দেই: একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই
- একমাত্র মাইয়ারাই পারে সংসার গুছায়া রাখতে: একমাত্র মেয়েরাই পারে সংসার গুছিয়ে রাখতে
- একমাত্র মাইয়ারাই ফারে অবলা পোলাদের সহজ সরল মনটা রে ফুটবল ভাইব্বা খেলা করতে: একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
- একলগে বয়া খায় ও না: একসাথে বসে খায় ও না
- একসময় এক রাজার এক হাতি আসিন: একসময় এক রাজার এক হাতি ছিল
- একসময় ছেড়ার ছেড়িডারে ভালা লাগব: একসময় ছেলের মেয়েটাকে ভালো লাগবে
- একে অপরের প্রতি যত বেশী বিশ্বাস থাকব, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হইব: একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
- এখন আবার একটা মাইয়ারে অনেক ভালবাসি: এখন আবার একটা মেয়েকে অনেক ভালবাসি
- এখন কথা হইলো আমি কাবিনের টেহা দিয়া দিমু প্রতি মাসে মাসে: এখন কথা হলো আমি কাবিনের টাকা দিয়ে দিবো প্রতি মাসে মাসে
- এখন তারে আর ছাড় দেওয়ন যাইব না: এখন তাকে আর ছাড় দেওয়া যাবে না
- এটা কুন ধরনের প্রশ্ন?: এটা কি ধরনের প্রশ্ন?
- এটা জরুরি না বেগ সময় বেগ কিসু আরেকজন করব: এটা জরুরি না সব সময় সব কিছু অপর জন করবে
- এটা মনে হয় কেউ বুঝতে পারতাসেনা আমি ছাড়া: এটা হয়তো কেউ বুঝতে পারছে না আমি ছাড়া
- এত বড়ো হাসপাতাল আমি আগে দেহি নাই: এত বড়ো হাসপাতাল আমি আগে দেখিনি
- এত সুন্দর লাগে হের: এত সুন্দর লাগে তার
- এতে ও লাভ হইল না: এতে ও লাভ হলো না
- এতে পুলিশের উরের চাপ আইব: এতে পুলিশের উপর চাপ আসবে
- এতে যদি আমার জামাইয়ের খুব বেশি সমস্যা হয়: এতে যদি আমার স্বামীর খুব বেশি সমস্যা হয়
- এতো এতো সংসারের ঝামেলা দেইক্ষা পোস্ট করা: এতো এতো সংসারের ঝামেলা দেখে পোস্ট করা
- এতো চিন্তা করা লাগব না নিজেরে নিয়া ভাবো: এতো চিন্তা করা লাগবে না নিজেরে নিয়ে ভাবো
- এতো টেহা কই পায়াম ?: এতো টাকা কোথায় পাবো ?
- এতো ভাবনের সময় কই?: এতো ভাবার সময় কই?
- এদিকে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখব না: এদিকে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখবে না
- এদিকে যার সাথে বিয়া হয় হেয় অশিক্ষিত: এদিকে যার সাথে বিয়ে হয় সে অশিক্ষিত
- এবারের ছুডিতে কক্সবাজার যায়াম: এবারের ছুটিতে কক্সবাজার যাবো
- এভাবে চইলা যাইব সময় কিন্তু থাইক্কা যাইব এসব কিসু গান: এভাবে চলে যাবে সময় কিন্তু থেকে যাবে এসব কিছু গান
- এমন অবস্থাতে হের কিতা করন উচিত?: এমন অবস্থায় তার কি করা উচিত ?
- এমন করতাসে কেরে বয়া বয়া?: এমন করতেসে কেন বসে বসে?
- এমন কি আমার আব্বা আম্মা সামনে আইলে সালাম পর্যন্ত দেয়না: এমন কি আমার বাবা মা সামনে আসলে সালাম পর্যন্ত দেয়না
- এমন কিসু করবাম যাতে হের কাসে আমার না যাইতে হয়: এমন কিছু করবো যাতে তার কাছে আমাকে না যেতে হয়
- এমন বেডারার লগে সংসার যায় না: এমন পুরুষদের সাথে সংসার যায় না
- এমন মনোভাব নিয়া সংসারে কহনো সুখ আয় না: এমন মনোভাব নিয়ে সংসারে কখনো সুখ আসে না
- এমনে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হইসে এহন: এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন
- এমনে নানা রকম ঝামেলা হইতে থাহে: এভাবে নানা রকম ঝামেলা হতে থাকে
- এর মধ্যে অনেক সময় ভালা হয়া যাইত আবার খারাপ হয়া যাইত: এর মধ্যে অনেক সময় ভালো হয়ে যেত আবার খারাপ হয়ে যেত
- এর মধ্যে ছেড়িডা তার পরিবারের পসন্দে বিয়া করে: এর মাঝে মেয়েটি তার পরিবারের পছন্দে বিয়ে করে
- এর মাঝখানে চাকরির পড়াশুনায় বেশ খানিকটা ক্ষতি হয়া যায়: এর মাঝখানে চাকরির পড়াশোনায় বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়
- এরই মধ্যে একটা অঘটন ঘইটটা গেল: এরই মাঝে একটি অঘটন ঘটে গেলো