‘একটা মাইয়াও যদি হের বাপের দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোনখানে আমি জানিনা’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা
The same in other regions
- Chattogram: এক্কান মাইয়াফোয়াও যদি তার বাফোর দায়িত্ব ফালন গরে ইয়েনত সমইস্যা হডে আই নো যানি
- Noakhali: ওকগা মাইয়া যদি হেতির বাপের দায়িত্ব হালন করে হেডার বেলায় সমস্যাটা কোনাই আই জানিনা
- Sylhet: এখটা ফুুড়িও যদি তাইর বাফর দায়িত্ব পালন খরে তে সমস্যাটা কুন জাগাত আমি বুজি না
- Barishal: এউক্কা মাইয়াও যদি হ্যার আব্বা র দায়িত্ব পালন করে হ্যালে সমেস্যাডা কোম্মে মুই জানিনা
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited