How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমি আফনের কামরে ভালবাসি: আমি আপনার কাজকে ভালোবাসি
- আমি আফনের কাস থাইক্কা একটা গল্প হুনতে চাই: আমি আপনার কাছ থেকে একটি গল্প শুনতে চাই
- আমি আফনের কাসে আসতাম চাই: আমি আপনার কাছে আসতে চাই
- আমি আফনের কাসে পরামর্শ চাই: আমি আপনার কাছে পরামর্শ চাই
- আমি আফনের কাসে শিক্ষা নিতাম চাই: আমি আপনার কাছে শিক্ষা নিতে চাই
- আমি আফনের পাশে থাকতাম চাই: আমি আপনার পাশে থাকতে চাই
- আমি আফনের লগে আসি: আমি আপনার সঙ্গে আছি
- আমি আফনের লাইজ্ঞা অপেক্ষা করতাম ফারি: আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি
- আমি আফনের লাইজ্ঞা অপেক্ষা করতাসি: আমি আপনার জন্য অপেক্ষা করছি
- আমি আফনের সাথে আসি: আমি আপনার সাথে আছি
- আমি আফনের সাথে একটা কথা কইতে চাই: আমি আপনার সঙ্গে একটি কথা বলতে চাই
- আমি আফনের সাথে পরে দেহা করবাম: আমি আপনার সাথে পরে দেখা করব
- আমি আফনের সাথে প্রেম করি: আমি আপনার সাথে প্রেম করি
- আমি আফনের সাথে মজা করতাম চাই: আমি আপনার সঙ্গে মজা করতে চাই
- আমি আফনের সাথে সময় কাটাইতাম চাই: আমি আপনার সঙ্গে সময় কাটাতে চাই
- আমি আফনেরে কহনো ভুলতাম না: আমি আপনাকে কখনো ভুলব না
- আমি আফনেরে ধন্যবাদ জানাইতাম চাই: আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই
- আমি আম খাইতে ভালবাসি: আমি আম খেতে ভালোবাসি
- আমি আম খায়াম: আমি আম খাবো
- আমি আমার আব্বার বাসায় যাওনের অনুমতি পাইতাসি না: আমি আমার বাবার বাসায় যাওয়ার অনুমতি পাচ্ছি না
- আমি আমার আম্মার বেগ কথা খুবই মনোযোগ দিয়া হুনি: আমি আমার আম্মুর সব কথা খুবই মনোযোগ দিয়ে শুনি
- আমি আমার গ্রামের বাড়ি যায়াম ঠিক করসি: আমি আমার গ্রামের বাড়ি যাব ঠিক করেছি
- আমি আমার ছোডো বাচ্চারে লইয়া বাপের বাড়িত যাই: আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে যাই
- আমি আমার জামাইয়ের লগে রাগ করি কেরে তারার এরকম কথা কাটাকাটি হয়: আমি আমার স্বামীর সাথে রাগ করি কেনো তাদের এরকম কথা কাটাকাটি হয়
- আমি আমার জামাইয়ের সাথে বিকালে পার্কে ঘুরতে যায়াম: আমি আমার স্বামীর সাথে বিকালে পার্কে ঘুরতে যাব
- আমি আমার জামাইরে অনেক ভালবাসি: আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি
- আমি আমার পরিবারের কথা কইতাম চাই: আমি আমার পরিবারের কথা বলতে চাই
- আমি আমার বইনরে মেলা ভালবাসি: আমি আমার বোনকে অনেক ভালোবাসি
- আমি আমার বইনের চেয়ে মেলা বছরের ছোট: আমি আমার বোনের চেয়ে অনেক বছরের ছোট
- আমি আমার বন্ধুরে একটা লাল গোলাপ কিন্না উপহার দিসি: আমি আমার বন্ধুকে একটি লাল গোলাপ কিনে উপহার দিয়েছি
- আমি আমার বাপ মার একমাত্র সন্তান: আমি আমার বাবা মার একমাত্র সন্তান
- আমি আমার বিলাইয়ের লগে খেলতে মেলা ভালবাসি: আমি আমার বিড়ালের সাথে খেলতে অনেক ভালবাসি
- আমি আমার বিষয় সাইডে রাইক্ষা হেরে সান্ত্বনা দিসি: আমি আমার বিষয় সাইডে রেখে তাকে সান্ত্বনা দিছি
- আমি আমার ভাইরে মেলা ভালবাসি: আমি আমার ভাইকে অনেক ভালোবাসি
- আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আব্বার খোঁজ খবর নিতে: আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি বাবার খোঁজ খবর নিতে
- আমি আম্মা রে কইলাম আব্বা হুনতে চাইসে একটু সান্ত্বনা: আমি আম্মু কে বললাম আব্বু শুনতে চাইছে একটু সান্ত্বনা
- আমি আর আব্বা কালকে সিলেট থাইক্কা ঢাকায় আইসি: আমি আর আব্বু গতকাল সিলেট থেকে ঢাকায় এসেছি
- আমি আর আমার আব্বা বিয়া বাড়িতে যাইতাসি: আমি আর আমার আব্বু বিয়ে বাড়িতে যাচ্ছি
- আমি আর আমার ছোট বইন আইজ খালাম্মার বাসায় ঘুরতে যাইব: আমি আর আমার ছোট বোন আজকে খালামুনির বাসায় ঘুরতে যাবো
- আমি আর আমার বয়ফ্রেন্ড একি ইস্কুলে পড়তাম: আমি আর আমার বয়ফ্রেন্ড একি স্কুলে পড়তাম
- আমি আর তুমি একসাথে নাই আমি এইডা মানতে পারতাসি না: আমি আর তুমি একসাথে নেই আমি এটা মানতে পারছি না
- আমি আরও এক বছর পরে বিয়া করতাম চাই: আমি আরও এক বছর পরে বিয়ে করতে চাই
- আমি আর্জেন্টিনা ফুটবল দলরে সমর্থন করি: আমি আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করি
- আমি এইডা স্বাভাবিকভাবে নিসিলাম: আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম
- আমি এইহানে থাকবাম: আমি এখানে থাকবো
- আমি এইহানে প্রত্যেকদিন আই: আমি এখানে প্রতিদিন আসি
- আমি এক কাপড়ে বাসা থাইক্কা বাইর হয়া আইসি: আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে এসেছি
- আমি এক সন্ধ্যায় অফিস থাইক্কা বাসায় ফিরা দেখবাম তুমি আসো সত্যিই তুমি আসো: আমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবো তুমি আছো সত্যিই তুমি আছো
- আমি একজন ছেড়া বর্তমানে বাংলাদেশ নেভীতে কর্মরত আসি: আমি একজন ছেলে বর্তমানে বাংলাদেশ নেভীতে কর্মরত আছি
- আমি একজন প্রফেশনাল ব্লগার হয়া কাম করতাসি: আমি একজন প্রফেশনাল ব্লগার হয়ে কাজ করছি