How well do you know Chittagonian?
The tongue of mezbani, hills and sea. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Chittagonian words and meanings
- এই গানইবা হতোবার ফুইন্নি আঁই নিজেই ন যানি: এই গানটা কতবার শুনিছি আমি নিজেই জানি না
- এই গানইবাযে হতবার ফুইন্নি তার ইসাব নেই: এই গানটা যে কতো বার যে শুনেছি তার কোনো হিসেব নেই
- এই গান্নুন লয় বউত আবেগ আচে: এই গান গুলো নিয়ে অনেক আবেগ আছে
- এই গুড়া ফোয়া ওগগা বল লই খেলা হার: ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই গুড়া ফোয়া বল লই খেলা হার: ছোট ছেলেটি বল দিয়ে খেলছে
- এই গুরা ফোয়াওয়া ওজ্ঞা বল লই কেলা হার: এই ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- এই চবিয়ান দেইলে বোযা যায় আঁরার দেশর লাই হতো হস্ট গইরগে মুক্তিযুদ্দা বাইওক্কল: এই ছবিটা দেখলে বোঝা যায় আমাদের দেশের জন্য কতো কষ্ট করেছে মুক্তিযোদ্ধা ভাইয়েরা
- এই চবির বেজ্ঞিন গান আঁর ফ্রিয় আচিল এবং আইযো আচে: এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
- এই চবির বেজ্ঞুন গান বউত সুন্দর: এই ছবির সব গানগুলো অনেক সুন্দর
- এই ছবি ইয়ানর নিল আকাশ বহুত সুন্দর: এই ছবির নীল আকাশ অনেক সুন্দর
- এই জিনিসসান কুব বিরক্তিকর আচিল: এই জিনিষটা খুবই বিরক্তিকর ছিল
- এই তিন বছরর শিশু ইবার দোষ হন্ডে?: এই তিন বছরের শিশুটির দোষ কোথায় ?
- এই দুনিয়াত আম্মু আব্বু ভাই ছাড়া হনিক্কা নাই আর: এই দুনিয়াতে আম্মু আব্বু ভাই ছাড়া আমার কেও নাই
- এই ফাঁচ মাস ফোয়া তার ফরিবার লয় মাইয়্যার বাসাত ন যাই: এই পাঁচ মাসে ছেলে তার পরিবার নিয়ে মেয়ের বাসায় যায় না
- এই ফিতিবিত আঁই খুব একা: এই পৃথিবীতে আমি বড্ড একা
- এই ফিতিবিত ফ্রিয় মানুষওন চারা বাচি তাহা হস্টগর কিন্তু অসম্বব নয়: এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়
- এই ফ্রম সে ঢাহাত আইসসে: এই প্রথম সে ঢাকায় এসেছে
- এই বকা ফয়া ইবা দুইদিন ধরি ফন্না ন ফরের: এই বকা ছেলেটি দুইদিন ধরে পড়ালেখা করছে না
- এই বাইচ্ছা ইয়ান অসুস্থ: এই শিশুটি অনেক অসুস্থ
- এই বাজারত টমাটু বেসিয়েরে কটিফতি অই গিল এক কৃষক: এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক
- এই বাড়িয়ান আরার: এই বাড়িটা আমাদের
- এই বালবাসা ন তাহিলে মানুষর জিবনত সুক অর আশা গরা আন ইই বুল: এই ভালোবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করাটাই ভুল
- এই বিষয়ত কি গইত্তাম আই?: এই বিষয়ে কি করতে পারি আমি?
- এই বিষয়ান জানাজানি অই গেইলে মহিলা ইবার সংসার ন টিকিব: এই বিষয়টা জানাজানি হলে মহিলাটির সংসার টিকবে না
- এই বিষয়্যান লই আর হতা হইতো ন চাইর: এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না
- এই মন আজিয়া আঁই তোয়াঁরে দিলাম: এই মন আজ তোমায় দিলাম
- এই মাইয়া রিতিমত আর ভাই আর মারে হস্ট দেদ্দে: এই মেয়ে রীতিমতো আমার ভাই আর মাকে কষ্ট দিচ্ছে
- এই শিশু ইবা ফানা ফেফে হার: এই শিশুটি পাকা পেঁপে খাচ্ছে
- এই শিশু ইবার বহুত ঠান্ডা লাইজ্ঞে: এই শিশুটির অনেক ঠাণ্ডা লাগছে
- এই শিিশু ইবা গ্রামর বাড়ীর হেলের: এই শিশুটি গ্রামের বাড়ীর উঠানে খেলছে
- এই সাহস কান আর নাই: এই সাহস আমার নাই
- এই সিন্দুক ইবার ভিতরত কি আসেদে?: এই সিন্দুকের ভেতরে কী আছে?
- এই সেই সোনালি যুগ অর সেই ফ্রাচিন গান যে গান ফুইনলে বুক্কান বরি যা গই: এই সেই সোনালী যুগের সেই প্রাচীন গান যে গান শুনলে বুকটা ভরে যায়
- এই হরনাত অনার্স ফাস ফাইনালত তাকিতেই বিয়া অইয়ে আর: এই করোনায় অনার্স ফাইনাল ইয়ারে থাকাকালীন বিয়ে হয়ে যায় আমার
- এই হাম্মান গড়ে দেও?: এই কাজটা করো?
- এইগ্গ বিড়াল: একটি বিড়াল
- এইগ্গ বিড়াল দরজাত: একটি বিড়াল দরজার সামনে
- এইগ্গ বিড়াল দরজাত বই আছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- এইজ্ঞ মানুষ কি এনে এনে খারাপ হো: একজন মানুষ কি এমনি এমনি খারাপ হয় বলেন
- এইজ্ঞ স্বাভাবিক মানুষ এত হেনে গুমায়: একটা স্বাভাবিক মানুষ এত ঘুমায় না
- এইজ্ঞো আরেজ্ঞোর ফ্রতি বোত বিশ্বাস থাইবো, ইতারোর বালোবাসাত ফাল্লা ভারী ওইবো: একে অপরের প্রতি যতো বেশী বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততো ভারী হবে
- এইজ্ঞো কুত্তা রাস্তাত বোই আছে: একটি কুকুর রাস্তায় বসে আছে
- এইজ্ঞো বিড়াল দরজাত বোই আছে: একটি বিড়াল দরজার সামনে বসে আছে
- এইজ্ঞো মাইয়ার ছোগান ফুয়ার লয় প্রেম গরের: একটা মেয়ে ছয়টা ছেলের সাথে প্রেম করছে
- এইজ্ঞো সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি গরিতো ফারিবা?: একটি সম্পূর্ণ নতুন স্টোররুম ডিজাইন তৈরি করতে পারেন
- এইজ্ঞো সাদা ফাখি উড়ের': একটি সাদা রঙের পাখি আকাশে উড়ছে
- এইতুন: এইখান
- এইতুন যাইতামগো হইদি: এইখান থেকে যেতে বলেছি
- এইবার কুরবানিত লাল গরু কিন্নোম: এইবার কুরবানিতে লাল গরু কিনবো
- এইযো ন চিনন: এখনো চিনেন না