‘মানুষ বিয়ান বেলায় জতটা পরিস্কার দেখায়, বিলাই রাত্রে তারচেয়ে ভালো দেকতে ফায়’
সিলেটি ভাষার বাক্য
মান বাংলায় মানে
মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মানুষ দিনত যতখান ফরিষ্কার দেহে, বিলাই লাতিয়া তাত্তুন বেসি দেহে
- নোয়াখালী: মানুষ দিলের বেলাত যত পরিষ্কার দেয় বিলাই রাইতের বেলা ইয়ার তুন ও ভালা দেয়
- বরিশাল: মানু দিনের কালে যত পরিষ্কার দ্যাহে, বিলইরা রাইতে হ্যার চাইয়াও ভালো দ্যাখতে পায়।
- ময়মনসিংহ: মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেহে, বিড়ালেরা রাইতে তার চেয়েও ভালা দেখতে পায়
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত