‘মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মানুষ দিনত যতখান ফরিষ্কার দেহে, বিলাই লাতিয়া তাত্তুন বেসি দেহে
- নোয়াখালী: মানুষ দিলের বেলাত যত পরিষ্কার দেয় বিলাই রাইতের বেলা ইয়ার তুন ও ভালা দেয়
- সিলেট: মানুষ বিয়ান বেলায় জতটা পরিস্কার দেখায়, বিলাই রাত্রে তারচেয়ে ভালো দেকতে ফায়
- বরিশাল: মানু দিনের কালে যত পরিষ্কার দ্যাহে, বিলইরা রাইতে হ্যার চাইয়াও ভালো দ্যাখতে পায়।
- ময়মনসিংহ: মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেহে, বিড়ালেরা রাইতে তার চেয়েও ভালা দেখতে পায়