‘মানুষ বিয়ান বেলায় জতটা পরিস্কার দেখায়, বিলাই রাত্রে তারচেয়ে ভালো দেকতে ফায়’
Sylheti sentence
Meaning in standard Bengali
মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়
The same in other regions
- Chattogram: মানুষ দিনত যতখান ফরিষ্কার দেহে, বিলাই লাতিয়া তাত্তুন বেসি দেহে
- Noakhali: মানুষ দিলের বেলাত যত পরিষ্কার দেয় বিলাই রাইতের বেলা ইয়ার তুন ও ভালা দেয়
- Barishal: মানু দিনের কালে যত পরিষ্কার দ্যাহে, বিলইরা রাইতে হ্যার চাইয়াও ভালো দ্যাখতে পায়।
- Mymensingh: মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেহে, বিড়ালেরা রাইতে তার চেয়েও ভালা দেখতে পায়
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited