নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- ফুুটবল ম্যাচে বিশ্বকাপ জিতছে ফ্রান্স: ফুটবল ম্যাচে বিশ্বকাপ জয় করেছে ফ্রান্স
- ফেসবুক এ এগগার লগে সম্পর্ক হইছে: ফেসবুকে তার একজনের সাথে সম্পর্ক হয়
- ফেসবুক এককান জনপ্রিয় যোগাযোগ মাধ্যম: ফেসবুক একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম
- ফোন হালাই লেপটিনে গেলে মনে অয় লাজেন জরুরী ফাইল হালাই অফিসে বসি রইছি: মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি
- ফোলোর গুন মার্বোল হাত্তর দি বানানি: ফ্লোর গুলি মার্বেল পাথর দিয়ে বানানো
- বইকান হাওন যায় কি না: বইটা পাওয়া যায় কি না
- বইকান হাওয়া গেছে: বইটা পাওয়া গেছে
- বইগিনের দিকে রেনি আছিলাম: বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম
- বউ আরাইলে বউ হান যায় কিন্তু বন্দুরে টেয়া দিলে হেই টেয়া আর হান যায়না: বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না
- বউকে ভালোবাসতে শিখেন কিন্তু কার বউ হেটা দেইকবার বিষয় না: বউকে ভালোবাসতে শিখুন, কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না
- বউগার লাই বন্দুগোর কাছে আর মুখ দেখাইবার উফায় নাই: বউয়ের জন্য আর বন্ধুদের মাঝে মুখ দেখানোর উপায় নাই
- বউর ধারনা জামাইর হরকিয়া আছে: স্ত্রী ধারণা স্বামী পরকীয়ায় আছে
- বড়লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেইখতো: ধনী লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখত
- বড়ো বোইনের ঘরে হের লাই ছোডো খাট দেওয়া অইলো: বড়ো বোনের ঘরে তার জন্যে ছোটো খাট দেওয়া হলো
- বড়ো মামা বিদেশ তুন আইছেন: বড়ো মামা বিদেশ থেকে এসেছেন
- বড্ডা আপা কিছু হেয়ারা কিনলো: বড়ো বোন কিছু পেয়ারা কিনল
- বড্ডা আপার লাই কিছু হেয়ারা কিনলো: বড়ো বোনের জন্য কিছু পেয়ারা কিনল
- বদলাই যাইতেছে আঙ্গো খেলার মাঠকান তাই না?: বদলে যাচ্ছে আমাদের খেলার মাঠটা তাই না?
- বনের ভিত্ত্বে ছোড জায়গায় হেতেরা তিন ভাই একলগে থ্যাইকতো: বনের মধ্যে একটি ছোট্ট জায়গায় তারা তিন ভাই একসঙ্গে থাকতেন
- ববিশোতে আর পোলা মাইয়া জোন দেখবো হেগুনের বাপ কথা টা রোমান্টিক আছিলো: ভবিষ্যতে আমার ছেলে মেয়ে যখন এসব গান দেখবে তার বাবা কতটা রোমান্টিক ছিল
- বয়স আর তন হোলোতে হইড়লো: বয়স আমার তখন ১৬ তে পড়লো
- বয়স এলা চাইর বছর হুর্ণ অইলো: বয়স সবে চার বছর পূর্ণ হলো
- বরিশালের মানুষ কেইচ্চা অয়?: বরিশালের মানুষ কেমন হয়?
- বলি রান ভালা এইটা আর এবং আর স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার: বলে রাখা ভালো এইটা আমার এবং আমার স্বামীর ২ জনেরই দ্বিতীয় সংসার
- বহুত দিন আগে এক গ্যেরামে এক টুপি ব্যেচইয়া আছিল: অনেকদিন আগে এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন
- বহুতদিন হরে এককান ভালো লেয়া হইড়লাম: বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম
- বহুদিন ধরি হিয়ান খোলা অয় না: বহুদিন ধরে ওটা খোলা হয় না
- বহুুত দূরে যিয়ানে কেউ নাই: অনেক দূরে যেখানে কেউ নেই
- বাইচ্চা ইয়ার কিছু দিন ধরি সর্দি কাশি: শিশুটির কিছু দিন ধরে সর্দি কাশি
- বাইচ্চা ইয়াা এক্কান মুরগির সা কলে লইসে: শিশুটি একটি মুরগির বাচ্চা কলে নিয়েছে
- বাইচ্চা এক্কান বিলাইর সারে আদর কইচ্ছে: শিশুটি একটি বিড়াল ছানাকে আদর করছে
- বাইরে অনেক গরম হইডছে: বাহিরে প্রচুর গরম পড়েছে
- বাংলাদেশ এ আরে সবাই আর ডাক নামে চিনে: বাংলাদেশে আমাকে সবাই আমার ডাক নামে চিনে
- বাংলাদেশ এ জনপ্রিয় সবজির অন্যতম লাউ যেটা অন প্রায় সারাবছরই এ হান যায়: বাংলাদেশে জনপ্রিয় সবজির অন্যতম লাউ, যেটি এখন প্রায় সারা বছরই পাওয়া যায়
- বাংলাদেশ এ শীতকাল লাউ চাষের লাই উপযোগী: বাংলাদেশের শীতকালটা লাউ চাষের জন্য বেশি উপযোগী
- বাংলাদেশ এর জনসংখ্যার অদ্দেক এ বেডি: বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী
- বাংলাদেশ এর বর্তমান হোদানমন্ত্রী শেক হাসিনা: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- বাংলাদেশ এর হোদানযন্রীর নাম কিয়া: বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি?
- বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী দলের ভিত্ত্বে ইজ্ঞা: বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী দলের মধ্যে একটি
- বাংলাদেশ গ্রাম হদান দেশ: বাংলাদেশ গ্রামপ্রধান দেশ
- বাংলাদেশী মাইয়াগা হরিবার লই নিউজিল্যান্ড থায়: বাংলাদেশী মেয়েটি পরিবার সহ নিউজিল্যান্ড থাকে
- বাংলাদেশে ৬৪ গা জেলা: বাংলাদেশে ৬৪ টা জেলা
- বাংলাদেশে বিবিন্ন দুর্যোগ প্রভন অন্চল আছে: বাংলাদেশে বিভিন্ন দুর্যোগপ্রবণ অঞ্চল রয়েছে
- বাংলাদেশের জনপ্রিয় ফুটবলারঅগল বহুত ভালা মানের খেলোয়াড়: বাংলাদেশের জনপ্রিয় ফুটবলারগুলি অনেক উচ্চ মানের খেলোয়াড়
- বাগানেত্তে যাই আর ছোট ভাই যাই দৌড়াইসে: বাগানের মধ্যে গিয়ে আমার ছোট ভাই দৌড়াল
- বাগানের মইধ্যে দি কে দৌড়াইলো?: বাগানের মধ্যে দিয়ে কে দৌড়াল?
- বাজার তুন চাবি বানাইন্না লোক আনাইলেন: বাজার থেকে চাবি বানানোর লোক আনালেন
- বাড়ির তুন হোলা দেয়া শুরু কইরলো: বাড়ি থেকে ছেলে দেখা শুরু করলো
- বাড়ীত কইলাম আই এই বিয়াত রাজি: বাড়ীতে বললাম আমি এই বিয়েতে রাজি
- বাধ্য অই হোলা মাইয়া নিজেগো ভিত্তে বিয়া করি হালায়: বাধ্য হয়ে ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করে নেয়।