‘ফোন হালাই লেপটিনে গেলে মনে অয় লাজেন জরুরী ফাইল হালাই অফিসে বসি রইছি’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মুবাইল চারা বাতরুম অত যাইলে মনো অই যরুরি ফাইল চারা আফিস অত আইস্যি
- সিলেট: মোবাইল ছাড়া বাথরুমে গেলেগি, মনে অয় দরখারি ফাইল ছাড়া অফিসো বই রইছি
- বরিশাল: মোবাইল থুইয়া বাথরুমে গ্যালে, মনে হয় জরুলি কাগজ থুইয়া অপিসে বইইয়া আছি
- ময়মনসিংহ: মুবাইল ছাড়া লেট্রিনে গেলে, লাগে যে জরুরি ফাইল ছাড়া অফিসে বয়া আসি
‘মোবাইল ছাড়া বাথরুমে গেলে, মনে হয় জরুরি ফাইল ছাড়া অফিসে বসে আছি’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত