নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- না করি দিও হোলারগোরে: না করে দিও ছেলে পক্ষকে
- না বুঝি বেশি কথা কন কিল্লেই: না বুঝে বেশী কথা বলো কেন
- নাইরকেলের তুন নাইকেলের হানি হান যায়: নারিকেল থেকে নারিকেল পানি পাওয়া যায়
- নানা আরে দেই খুব খুশি অইছে: নানা আমাকে দেখে খুব খুশি হলো
- নানার কঠিন অসুখ অইছিলো: নানার কঠিন অসুখ হয়েছিল
- নানারে চাইতে গেছিলাম: নানাকে দেখতে গিয়েছিলাম
- নিজ বাড়িত আই হুনি হুরা এলাকাত আঙ্গো নামে খারাপ কথা কইছে: নিজ বাড়িতে এসে শুনি পুরো এলাকাতে আমাদের নামে খারাপ কথা বলেছে
- নিজে অশুকি থাই আরেজ্ঞারে ভালা ভাশন যায় না: নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না
- নিজেই নিজের জীবন হরিচালনা কইরতে হারেন: নিজেই নিজের জীবন পরিচালনা করতে পারেন
- নিজের দোষ খুঁজি হাওন খুব কষ্টকর: নিজের দোষ খুঁজে পাওয়া খুব কষ্টকর
- নিজের মতন করি বাঁচেন: নিজের মতন করে বাঁচুন
- নিজের হছন্দে বিয়া করাটা উচিত অয়নো: নিজের পছন্দ বিয়ে করাটা উচিত হয়নি
- নিজের হছন্দের বিয়াত বাফ মারে রাজি করানি অইছে: নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো
- নিজেরে কোনসুমে বেকার ভাবিয়েন না মনে রাইকবেন আন্নের শরীরের রক্ত দি হাজারো মশার সংসার চলে: নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে
- নিজেরে যোগ্য করি গড়ি তুইলতে হারেন: নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন
- নিজেরে হেতনে দূর্বল ভাবি ইগিন করে: নিজেকে উনি দূর্বল ভেবে এমন করে
- নীল আকাশের তলে দি তোয়ার আত ধরি আডি যাইতাম চাই: নীল আকাশের নিচে তোমার হাত ধরে হেঁটে যেতে চাই
- নীল নদী আফ্রিকার ফদান নদীর ইজ্ঞা: নীল নদী আফ্রিকার প্রধান নদীর একটি
- নীল রং আর অনেক হছন্দ: নীল রঙ আমার অনেক পছন্দ
- পরিবার বলতে বাপ মা ভাই বইন নিয়ে: পরিবার বলতে মা বাবা ভাই বোন নিয়ে
- পাখিটা দেইকতো সুন্দর: পাখিটা দেখতে সুন্দর
- পাশে থাকিও সারাজীবন দূরে যাইয়ো না: পাশে থেকো সারা জীবন ,দূরে যেয়ো না
- পাশের বাড়ির মাইয়াগারে ভালা লাইগছিলো হরেদি হুইনলাম হেতি ছুডির দিনেও কলেজে যায়: পাশের বাড়ির মেয়েটাকে ভালো লেগেছিল, পরে জানতে পারলাম মেয়েটা ছুটির দিনেও কলেজে যায়
- পুকুরে অনেক সুন্দর এককান পাখি দেখতে হাইছে: পুকুরে খুবই সুন্দর একটি পাখি দেখতে পেলো
- পুরনো দিনের কথা মনে পরে গেলো রে: পুরনো দিনের কথা মনে পড়ে গেল
- পুরাগা দেইকবার অপেক্ষাত বই রইছি: পুরোটা দেখার অপেক্ষায় বসে আছি
- পৃথিবীতে বাপের হরেই দ্বিতীয় বীর যোদ্ধা অইলেন বড্ডা ভাই: পৃথিবীতে বাবার পরেই দ্বিতীয় বীর যোদ্ধা হলেন বড়ভাই
- পেয়ারা এককান মিষ্টি হল: পেয়ারা একটি মিষ্টি ফল
- পেরায় দেড় মাস অইগেলেও বাইচ্চাগার অভিভাবক হাওন যায়ধো: প্রায় দেড় মাস হয়ে গেলেও শিশুটির কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি
- পোলাটা ভালা চাকরি করে: ছেলেটা ভালো চাকরি করে
- পোলাডা একটা সাদা রং এর শার্ট পড়ি আইসিলো: ছেলেটি সাদা রঙয়ের একটি শার্ট পরে এসেছিল
- পোলাডা কিল্লাই যে মাইয়াডার মনের কথা বুঝতে পারে না: ছেলেটি কেন যে মেয়েটার মনের কথা বুঝে না
- পোলাডা মাইয়াডারে এখনো ভালোবাসার চোখে দেখেনো: ছেলেটি মেয়েটাকে এখনো ভালবাসার চোখে দেখেনি
- পোলাডা সিলেট থেইকা ঢাকায় আইসে: ছেলেটি সিলেট থেকে ঢাকায় এসেছে
- পোলাডা হয়তো আরেকটা মাইয়ারে ভালোবাসে: ছেলেটি হয়ত অন্য কোনও মেয়েকে ভালবাসে
- পোলাডারে আর ভালা লাগসে: ছেলেটিকে আমার ভাল লেগেছে
- পোস্ট ভালা না লাইগলে এড়াই যান: পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যান
- প্রচন্ড মাথাব্যথা কইত্তাছিলো: প্রচণ্ড মাথা ব্যথা করছিলো
- প্রথম দিকে আন্নেরে আই এত ভালোবাইসতাম না: প্রথমদিকে আপনাকে আমি এত ভালোবাসতাম না
- প্রথম দেখাত কুনুগারে সরল মনে বিশ্বাস কইরতে যাইয়েন না: প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না
- প্রথম প্রথম বৌ এর মেলা প্রশ্নের ঠিক উত্তর দি বিপদে হইরতাম: প্রথম প্রথম বউ এর অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিপদে পড়তাম
- প্রথমে বালিশের তলাকান হাতড়াইলেন: প্রথমে বালিশের তলাটা হাতড়ালেন
- ফড়িত কটা বাজে: ঘড়িতে কয়টা বাজে?
- ফলারটি হাকা অয় লুচি দই আহারে: ফলারটি পাকা হয় লুচি দই আহারে
- ফাফর বাজি এককানা কমাই কর: চাপাবাজি টা একটু কমাও
- ফাহাড়ের চুড়ায় উইটতাম চাই: পাহাড়ের চূড়ায় উঠতে চাই
- ফুটবল আর ফ্রিয় খেলা: ফুটবল আমার প্রিয় খেলা
- ফুটবল খেলা আর জীবনের অংশ: ফুটবল খেলা আমার জীবনের অংশ
- ফুটবল খেলার সময় আই আনন্দ হাই: ফুটবল খেলার সময় আমি আনন্দ পাই
- ফুটবলে তোংগ প্রিয়দল কোনআন: ফুটবলে তোমাদের প্রিয় দল কোনটি?