নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আরে বেকসময় আগাই যানের অনুহেরোনা যোগায়: আমাকে সবসময় এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়
- আরে বেকে এক নামে চিনে: আমাকে সবাই এক নামে চিনে
- আরে বেকের সামনে মাইত্তে মাইত্তে বাসাত লই আইনছে: আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে
- আরে বোঝে, আর বেক কতা হুনে: আমাকে বোঝে, আমার সব কথা শোনে
- আরে বোলাইবেন না: আমাকে ডাকবেন না
- আরে ব্লক করি দেয় বেক জায়গার তুন: আমাকে ব্লক করে দেয় সবখান থেকেই
- আরে ভালোবাইসলে এদ্দুর উপকার করো হাত হড়ি তোয়ার: আমাকে ভালোবাসলে এইটুকু উপকার করো পায়ে পড়ি তোমার
- আরে যাইতে দাও: আমাকে যেতে দাও
- আরে লই বিদ্যেসে ঘুইরতে যাইবা?: আমাকে নিয়ে বিদেশে ঘুরতে যাবা ?
- আরে সত্যি কতা কন: আমাকে সত্যি কথা বলুন
- আরে হিয়ানে নি চলেন: আমাকে ওখানে নিয়ে চলুন
- আরে হিয়ানে লোই চল: আমাকে সেখানে নিয়ে চলো
- আরে! এডার মধ্যেই দেই বিজয় মিছিল শুরু অই গেছে: আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে
- আরেককানা বড্ডা অইলে কী কইরবা ?: আরেকটু বড়ো হলে কী করবে ?
- আরেককানা বড্ডা অইলে কী কইরবা, হেডাই দেনের বিষয়: আরেকটু বড়ো হলে কী করবে, সেটাই দেখার বিষয়
- আরেক্কানা খাও, ওকগা চামুচ দি?: আরেক টু খাও, এক চামুচ দেই?
- আরো বেশি ভালো বাসা দিতে চাই: আরও বেশি ভালবাসা আমি দিতে চাই
- আলহামদুলিল্লাহ হেতে খুব ভালা এককান মানুষ: আলহামদুলিল্লাহ সে খুব ভালো একজন মানুষ
- আল্লাহ রহমতের বৃষ্টি দেন: আল্লাহ রহমতের বৃষ্টি দাও
- আশেহাশে কুনুগা থাইকলে কল দিয়েন: আশেপাশে কেউ থাকলে কল দিয়েন
- আসলেই মানুষটার হতি আই মুগ্ধ: আসলেই মানুষটার প্রতি আমি মুগ্ধ
- আহাইরে তোওর মনে কত বেদনা: আহারে তোমার মনে কতো দুঃখ
- আহারে! যেগুণ হারি গেছে, হিগুনের মনে অনেক কষ্ট: আহা! যারা হেরে গেল, ওদের মনে অনেক কষ্ট
- আহ্! কী দারুণ খেলাই না চাইলাম: আহ্! কী চমৎকার খেলাই না দেখলাম
- ইইত্তিদিন ঘুমাইবার আগে মনে মনে ভাবি যাই হোক বিয়া কইরবার আরুগ্গা দিন আগাই আইছে: প্রতিদিন ঘুমিয়ে পড়ার আগে ভাবি যাই হোক, বিয়ে করার আরেকটা দিন এগিয়েছে
- ইগা আংগোর বাড়ির উডান: এটা আমাদের বাড়ির উঠান
- ইগিন দেই ও বেকে না দেনের ভান করে: এইগুলো দেখেও সবাই না দেখার ভান করে
- ইগিন লই আই সমস্যা করি ন: এসব নিয়ে আমি সমস্যা করি নি
- ইগিন সমস্যার সমাধান কোনাই হাইতাম: এসব সমস্যার সমাধান কোথায় পাবো
- ইচ্ছা আছিলো কোনো জায়গাত ঘুইরতাম যাইয়ুম: ইচ্ছা ছিল কোনো জায়গায় ঘুরতে যাব
- ইচ্ছা করি ভাইঙছে নাকি?: ইচ্ছা করে ভেঙেছি নাকি?
- ইজ্ঞা বিবাহিত মহিলা রাস্তা দি হাডি যার: একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়ে হেতে যাচ্ছে
- ইয়া কেচ্ছা প্রশ্ন?: এটা কি ধরনের প্রশ্ন?
- ইয়ান বেশি অসইজ্যো আসিল: এই জিনিষটা খুবই বিরক্তিকর ছিল
- ইয়ানে কী কইরতেছো তোমরা?: এখানে কী করছো তোমরা?
- ইয়ানে থু হালান নিষেধ: এখানে থুথু ফেলা নিশেধ
- ইয়ানের মাইঝখানে চাকরির হড়াশোনায় অনেকগিন ক্ষতি অই যায়: এর মাঝখানে চাকরির পড়াশোনায় বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়
- ইয়ানো অপেক্ষা করেন: এখানে অপেক্ষা করুন
- ইয়ানো বেলে ওকগা শিশুপার্ক অইবো: এখানে নাকি একটা শিশুপার্ক হবে
- ইলিশ আর হ্রিয় মাছ: ইলিশ আমার প্রিয় মাছ
- ইস্কুলে থাক্ততেই আর ভাইয়ের লগে তোর বইনের সম্পর্ক আছিলো: স্কুল জীবন থেকে আমার ভাইয়ের সাথে তোমার বোনের প্রেম ছিলো
- ঈদ গেছে দুইদিন হার অই গেছে: ঈদ গেছে দুইদিন পার হয়ে গেল
- উওরাত আংগো ভবনে কোনভাবেই হানি হাইয়ের না আমরা: উত্তরাতে আমাদের ভবনে কোনোভাবেই পানি পাচ্ছি না আমরা
- উডানের তুন কতা কই হেতেন চলি গেছে: উঠান থেকে কথা বলে তিনি চলে গেলেন
- উনি গেরাম তুন ঢাকায় আইছিলেন: উনি গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন
- উপহার দিতে অনেকের ভালা লাগে: উপহার দিতে অনেকের ভালো লাগে
- উপহার হাইতে বেকের ভালা লাগে: উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে
- এ গান আন হুনি আর চোকে হানি চলি আইছে: এ গান টা শুনে চোখে পানি চলে আসলো
- এ ছবির বেগগুন গান মেলা প্রিয় আছিলো অনো আছে: এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
- এ তুউই অনেক মোডা: হ্যাঁ তুমি অনেক মোটা