নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আর স্বামীর ওকগা সমস্যা আছে ,ও একটু চিল্লাই কতা কয়: আমার স্বামীর একটা সমস্যা আছে ,ও একটু চিল্লায় কথা বলে
- আর স্বামীর বেগগিনে হেতন দোষ দেন: আমার স্বামীর সবকিছুতে উনি দোষ দেখেন
- আর হছন্দ অয় এইক্কান মাইয়া হেতাগো হছন্দ অয়না: আমার পছন্দ হয় এমন মেয়ে তাদের পছন্দ হয় না
- আর হছন্দ ওয় এক্কা হোলা আর বাপ মার হছন্দ ওয় নাহ: আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না
- আর হতিদিন খেলাধুলা কইরত ভালা লাগে: আমার প্রতিদিন খেলাধুলা করতে ভালো লাগে
- আর হতিদিন গম খাইতে খুব ভালা লাগে: আমার প্রতিদিন পেয়ারা খেতে খুব ভালো লাগে
- আর হথম ভালোবাসার মানুষটা আছিলো ভুল: আমার প্রথম ভালোবাসার মানুষটা ছিলো ভুল
- আর হরালেয়া কইত্তে অইবো: আমাকে পড়ালেখা করতে হবে
- আর হরালেয়া কইত্তে একছের ভালা লাগে না: আমাকে পড়ালেখা করতে একদমই ভাল লাগে না
- আর হরালেয়া কইত্তে ভালা লাগে না: আমার পড়ালেখা করতে ভালো লাগে নাহ
- আর হরিক্ষা দিতে এক্কেরে বালা লাগে না: আমার পরীক্ষা দিতে একদমই ভালো লাগে না
- আর হরিক্ষার আগে দি আর বেগগিন লই হরালেয়া করন লাইগবো: আমাকে পরিক্ষার আগে সব কিছু নিয়ে পড়ালেখা করতে হবে
- আর হরিবার তোওয়ারে কোনদিনও মানি লইত নো: আমার পরিবার তোমাকে কোনদিনও মেনে নেবে না
- আর হরিবারে আই মা আর এগগা ছোড বইন: আমার পরিবারে আমি মা, বাবা এবং একটি ছোট্ট বোন
- আর হরিবারের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুব খারাপ: আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুব খারাপ
- আর হরিবারের বেকের লগে হেতনে কথা কক এইডা চাই: আমার পরিবারের সবার সাথে ও কথা বলুক এটা চাই
- আর হরিবারের বেকেরে লই আজেবাজে কতা কয়: আমার পরিবারের সবাইকে নিয়ে আজেবাজে কথা বলে
- আর হলুদ রঙ হছন্দ: আমার হলুদ রঙ পছন্দ
- আর হশ্নের জবাব দেন: আমার প্রশ্নের জবাব দিন
- আর হাই মদ খায় রাইতের পর রাইত বন্ধুগো লগে আড্ডা দেয়: আমার স্বামী মদ খায় রাতের পর রাত বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আর হাজার কথার মাঝে অই এক্কান কথা তোয়ারে বুঝি নন লাইগবো: আমার হাজার কথার মাঝে ওই একটা কথা তোমাকে বুঝে নিতে হবে
- আর হাত বছরের বেগগিন শেষ: আমার ৭ বছরের সব কিছু শেষ
- আর হাত ব্যাথা কইরতেছে: আমার হাত ব্যাথা করছে
- আর হাতকান ধরেন: আমার হাতটা ধরুন
- আর হারুলও না বুঝি অন্যগো দোষ দিতেআছিলো: আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল
- আর হিরিয় ওকগা বই আজি গেছে: আমার প্রিয় একটা বই হারিয়ে গেছে
- আর হু চাচারাও অনেক ভালবাসে: আমার ফুফু চাচারাও আমাকে অনেক ভালবাসে
- আর হুক্কু কাগারাও আঙ্গোরে দেইখতে হাইরতো না: আমার ফুফু চাচারাও আমাদের দেখতে পারত না
- আর হুদা আম্মা আছেন: আমার শুধু আম্মু আছেন
- আর হেসবুক আইডিকান যদি চিড়িয়াখানা অইতো: আমার ফেসবুক আইডিটা যদি চিড়িয়াখানা হতো
- আর হোন নম্বর ব্লক করি দেয়: আমার ফোন নম্বর ব্লক করে দেয়
- আর, আর তোয়ার মার অনেক গয়না আছে: আমার, আর তোমার মার অনেক গয়না আছে
- আরা তো হাকির মত উইড়তাম হারি না: আমরা তো পাখির মতো উড়তে পারিনা
- আরাই যাইতাম ইচ্ছা করে মেলা দুরা: হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে
- আরে অন ঘুমাইতে দ্যেন: আমাকে এখন ঘুমাতে দিন
- আরে অনেক মাইরতো: আমাকে অনেক মারত
- আরে আগে বেকে আদর কইরতো: আমাকে আগে সবাই আদর করত
- আরে আগের কোনো কথা কিছুই মনে নাই: আমার আগের কোনো কথা কিছুই মনে নেই
- আরে আন্ডা দেশে ফলের রাজা বলা অয়: আমকে আমাদের দেশে ‘ফলের রাজা’ বলা হয়
- আরে আল্লাহর কসম দি কই দিলো ইগিন হেতি হাইরতো ন: আমাকে আল্লাহর কসম দিয়ে বলে দিলো এসব সে পারবে না
- আরে এককান গান হুনাইবা: আমাকেে একটা গান শুনাবা?
- আরে এককান বই উফহার দিও: আমাকে একটি বই উপহার দিও
- আরে এক্কানা সাহায্য কইরবেন: আমাকে একটু সাহায্য করবেন
- আরে ছাড়া ভালা থাকিও: আমাকে ছাড়া ভালো থেকো
- আরে ঢুইকতে দেন: আমাকে ঢুকতে দিন
- আরে তো আর ভালো লাইগদ নো: আমাকেতো আর ভালো লাগবে না
- আরে দয়া করি সঠিক হরার্মশ দি এককানা সাহায্য করেন: আমাকে দয়া করে সঠিক পরার্মশ দিয়ে একটু সাহায্য করুন
- আরে দেই খুব খুশি অইলো: আমাকে দেখে খুব খুশি হলো
- আরে বিয়ালে খেলার মাঠে যাইত অইব: আমাকে বিকালে খেলার মাঠে যেতে হবে
- আরে বিশ্বাস করো: আমাকে বিশ্বাস করো