নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আর মা বেগগিন কাজ একা কইরছে: আমার মা সব কাজ একা করছে
- আর মা মরি গেছে আট মাস আগে: আমার মা মারা গেছে আট মাস আগে
- আর মাঝে মইধ্যে চিল্লাই কাইনতাম ইচ্ছা হয়: আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে
- আর মাতা গরম থায়: আমার মাথা গরম থাকে
- আর মাতা বহুত বেদনা করের: আমার মাথা অনেক ব্যথা করছে
- আর মাথাত অনেক ব্যাথা কইরতেছে: আমার মাথায় অনেক ব্যাথা করছে
- আর মামতো বোনও যাইতে চাইলো: আমার মামাতো বোনও যেতে চাইল
- আর মার কাছে আর জামাই খুব ভালা: আমার মার কাছে আমার জামাই খুব ভাল
- আর মার রান্না মেলা স্বাদ: আমার মায়ের রান্না অনেক মজার
- আর মার লগে ঝগড়া করে আর ভাইয়ের বউ: আমার আম্মুর সাথে ঝগড়া করে আমার ভাইয়ের বউ
- আর মেলা ঠাণ্ডা লাগের: আমার অনেক ঠাণ্ডা লাগছে
- আর যত কষ্ট অক তোওয়ারে: আমার যত কষ্ট হোক তোমাকে নিয়ে আমি জীবন সাজাবোই
- আর যদি না আইয়ে তাইলে হেতে আন্নের আছিলই না কোনসময়: আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না
- আর যে দুক্কু লাইগলো হেইডা বুঝি কিছু ন: আমার যে ব্যথা লাগল সেটা বুঝি কিছু নয়
- আর লগে আইয়েন: আমার সঙ্গে আসুন
- আর লগে তোয়ার কোনো সম্পর্ক নাই: আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই
- আর লগে নাইচবা?: আমার সাথে নাচবা?
- আর লগে বাজে ব্যবহার কইরতে থাইকলো: আমার সাথে বাজে ব্যবহার করতে থাকলো
- আর লগে হিগা আগে দেয়া কইরত: আমার সাথে সে আগে দেখা করত
- আর লাই বেশি চিন্তা কইরো না: আমার জন্য বেশি চিন্তা কোরো না
- আর লাল রঙ্গের গায়ইগা গতকাইল্লা চুরি হই গেছে: আমার লাল রঙের গাড়িটি গতকাল চুরি হয়ে গেছে
- আর শাশুড়ি অনেক ভালা হাক করে: আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে
- আর শাশুড়িও নাই মারা গেছে অনেক আগে: আমার শাশুড়িও নেই মারা গেছে অনেক আগে
- আর শীতের দিনে গোসল কইত্তে ভালা লাগে না: আমার শীতের দিনে গোসল করতে ভালো লাগে না
- আর সইহ্য কইরতাম না হারি আন্নেগো কাছে সঠিক হরামর্শ চাইতেছি: আর সহ্য না করতে পেরে আপনাদের কাছে সঠিক পরার্মশ চাচ্ছি
- আর সত্যির ভালোবাসা কোনদিন হাইরতো নো: আমার সত্যের ভালবাসা কোনদিনও হারবে না
- আর সন্ধায় কফি খাওনের অভ্যাস আছে: আমার সন্ধায় কফি খাওয়ার অভ্যাস আছে
- আর সম্পর্কের চাইর বছর অইতে চললো: আমার সম্পর্কের ৪ বছর হতে চলল
- আর সরিষার তেল দি মাছ ভাজি খুব ভালা লাগে: আমার সরিষার তেল দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে
- আর সিদ্ধান্ত ভুল না সঠিক হেডা জানিনা: আমার সিদ্ধান্ত ভুল না সঠিক তা জানিনা
- আর সুখ দেই হেতাগো আবার সইজ্জ অয় না: আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না
- আর স্কুলে কোনো খেলাত মাঠ নাই: আমার বড় বোনটি কাঁচা আমের শরবত খেতে খুব ভালবাসে
- আর স্কুলে কোনো খেলাত মাঠ নাই: আমার স্কুলে কোনো খেলার মাঠ নেই
- আর স্কুলে মেলা বনদু আছে: আমার বিদ্যালয়ে অনেক বন্ধু আছে
- আর স্কুলে যাইতো ভালা লাগে না: আমার বিদ্যালয়ে যেতে ভাল লাগে না
- আর স্কুলো যাইতো মেলা ভালা লাগে: আমার বিদ্যালয়ে যেতে অনেক ভাল লাগে
- আর স্বপ্ন বিদেশ যাই হরালেয়া করুম: আমার বিদেশে গিয়ে পড়ালেখা করার স্বপ্ন
- আর স্বামী ৩ বছর ধরি বিদেশ আছেন: আমার স্বামী ৩ বছর ধরে বিদেশে আছেন
- আর স্বামী আর কতা হুনি চেতি হাসপাতাল তুন বার অই গেছে: আমার স্বামী আমার কথা শুনে রাগে হাসপাতাল থেকে বের হয়ে গেছে
- আর স্বামী আর লগে আইয়ে ন: আমার স্বামী আমার সাথে আসেনি
- আর স্বামী আর হেতার বাড়ির লোকজন কোনভাবেই রাজি ন: আমার স্বামী এবং তার বাড়ির লোকজন কোনভাবেই রাজি না
- আর স্বামী আরে লই রাইতকা ঘুইত্তো বারিবো: আমার স্বামী আমাদেরকে নিয়ে রাতের বেলা ঘুরতে বের হবে
- আর স্বামী ইগিন লই কিছু কইতে গেলে হেতোনে মনে করেন বউ হোলার অই গেছে: আমার স্বামী এসব নিয়ে কিছু বলতে গেলে উনি মনে করেন বউ ছেলের হয়ে গেছে
- আর স্বামী দুই বছর আগে আমগোরেরাই আলাদা হই গেছে: আমার স্বামী দুই বছর আগে আমাদেরকে রেখে এসে আলাদা হয়ে যায়
- আর স্বামী বাসাত আইলেই আর কোলে মাতা রায়: আমার স্বামী বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে
- আর স্বামী বাসাত কিছু আইনলে বেকের লাই লই আনে: আমার স্বামী বাসায় কিছু আনলে সবার জন্য নিয়ে আসেন
- আর স্বামী বেকেরে বুঝাই বুঝাই ক্লান্ত যে আই ইরুম কিছু কইরতেছি না: আমার স্বামী সবাইকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে আমি এরকম কিছু করছি না
- আর স্বামী ভালা অনেক: আমার স্বামী ভালো অনেক
- আর স্বামী হর হর ৩ বছর আর জন্মদিন মনে রায় ন: আমার স্বামী পর পর ৩ বছর আমার জন্মদিন মনেও রাখে নি
- আর স্বামী হাসপাতাল আইছে আর বাপরে দেইখতে ন, আরে নিতো: আমার স্বামী হাসপাতাল এসেছে আমার বাবাকে দেখতে নয় আমাকে নিতে