নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আর বিয়াত দাওয়ার থাইকল: আমার বিয়েতে দাওয়াত রইলো
- আর বিয়ার ২ মাসের মাথাত আব্বা মরি গেছেন: আমার বিয়ের ২ মাসের মাথায় আব্বু মারা গেছেন
- আর বিয়ার বয়স ২২ মাস: আমার বিয়ের বয়স ২২ মাস
- আর বিয়ার বয়স হার অই যার: আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে
- আর বিরুদ্ধে বুঝাইছে যে আই আর স্বামী রে তাবিজ করি নিজ বাড়ির তুন হরা হালাইছে: আমার বিরুদ্ধে বুঝিয়েছে যে আমি আমার স্বামীর কে তাবিজ করে নিজ বাড়ি থেকে সরিয়ে ফেলেছি
- আর বিলাইর নাম মিনু: আমার বিড়ালের নাম মিনু
- আর বেক হোলামাইয়া লাইন ধরি খাড়াই গেছে: আর সকল ছেলেমেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল
- আর বেগগিন শেষ অই যাইবো: আমার সব শেষ হয়ে যাবে
- আর বেনে উঠি বই হইরতে মেলা ভাল্লাগে: আমার সকালে উঠে বই পরতে অনেক ভালো লাগে
- আর বোন অবিবাহিত: আমার বোন অবিবাহিত
- আর বোন কিল্লেই এই হথে হা বাড়াইলো জানাজানি অইলে কেন্নে মুখ দেয়াইয়ুম হেই চিন্তায় ঘুমাইতে হাইরতেছি না: আমার বোন কেন এই পথে পা বাড়ালো জানাজানি হলে কিভাবে মুখ দেখাবো সেই চিন্তায় ঘুমাতে পারছি না
- আর বোনও চাইতো না কোনো ছাড়াছাড়িতে যাইতে: আমার বোনও চাইতো না কোনো ছাড়াছাড়িতে যেতে
- আর বোনরে কেন্নে এই হথ তুন হরাই আইনগুম কিছুই বুইঝতে হাইরতেছি না: আমার বোনকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনবো কিছুই বুঝতে পারছি না
- আর বোনের কাম, কতা অনেক দিন ধরি সন্দেহজনক মনে অওনে আই হেতিরে নজরে রাইখছিলাম: আমার বোনের কাজ কথা অনেক দিন ধরেই সন্দেহজনক মনে হওয়ায় আমি তাকে নজরে রাখছিলাম
- আর বৌ আর তুন বয়সে ৮ বছরের ছোড: আমার স্ত্রী আমার থেকে বয়সে ৮ বছরের ছোট
- আর বৌ দেখতেও সুন্দরী: আমার স্ত্রী দেখতেও সুন্দরী
- আর ব্যাই দূরে আছে: আমার বাড়ি দূরে আছে
- আর ব্যাইত বহুত সুন্দর ফুল আছে: আমার বাড়িতে বড়ই সুন্দর ফুল আছে
- আর ভাই আঙ্গো হুরা হরিবার দেয়াশোনা করে: আমার ভাই আমদের পুরো পরিবার দেখাশোনা করে
- আর ভাই ইস্কুলে যাই বন্ধুগো লগে আড্ডা দেয়: আমার ছোট ভাই বিদ্যালয়ে গিয়ে বন্ধুদের সাথে গল্প করে
- আর ভাই কাইল্গা মাইয়াগার লগে যোগাযোগ কইরছে: আমার ভাই মেয়েটির সাথে গতকাল যোগাযোগ করে
- আর ভাই ছোডগা ইস্কুলে যাইতো চায় নাহ: আমার ছোট ভাই বিদ্যালয়ে যেতে চায় না
- আর ভাই ছোডগা এক্কারেই হড়ালেয়া কইরতো চায় না: আমার ছোট ভাই একদমই পড়ালেখা করতে চায় না
- আর ভাই বইনের খুব ভালা ছবি আঁকে: আমার ভাই বোনের খুব ভালো ছবি আঁকে
- আর ভাই মারে ধরি খালি কাঁদে: আমার ভাই আম্মুকে ধরে শুধু কান্না করে
- আর ভাই শিমের তরকারি দি ভাত খাইলে খুব ভালোবাসে: আমার ছোট ভাই শিমের তরকারী দিয়ে ভাত খেতে খুব ভালবাসে
- আর ভাইয়ের অবস্থা ওতো ভালা ন: আমার ভাইয়ের অবস্থা ওতো ভালো না
- আর ভাল লাইগলো আন্নের কতা হরি: আমি ভালো লাগলো আপনার কথা পড়ে
- আর ভালোবাসা দি আই সারাজীবন তোর লগে থাইক্তাম চাই: আমার ভালবাসা দিয়ে সারাজীবন তোমার পাশে থাকতে চাই
- আর ভালোবাসাত কম কিয়া আছিলো: আমার ভালোবাসায় কম কি ছিলো ?
- আর ভালোবাসার মানুষের লগে আর বিয়া অইছে: আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়েছে
- আর ভোন গেরামের বাড়ীত যাই হইরেত্তে গোসল করে: আমার বোন গ্রামের বাড়ীতে গিয়ে পুকুরে গোসল করে
- আর ভোরে উডি ই চা খাওনের অভ্যাস: আমার সকালে উঠেই চা খাওয়ার অভ্যাস
- আর ভোরে কিছু খাইতে ভালা লাগে না: আমার সকালে কিছু খেতে ভালো লাগে না
- আর মইধ্যে সমস্যা আছে: আমার মধ্যে সমস্যা আছে
- আর মতন এত ভুল মনে অয় কেউ করে না: আমার মতো এতো ভুল মনে হয় কেউ করে না
- আর মন মেলা খারাপ: আমার মন খারাপ
- আর মনকান কেউ বুইঝলো না: আমার মনটা কেউ বুঝে নাহ
- আর মনে অইতেছে আই জানি গেছি হুইনলে হিগুন আরে খুন কইরতেও দুইবার ভাইবতো ন: আমার মনে হচ্ছে আমি জেনে গেছি শুনে ওরা আমাকে খুন করতেও দুইবার ভাববে না
- আর মনে অইতেছে ভুল মানুষের লগে সংসার শুরু কইরছি: আমি মনে হচ্ছে ভুল মানুষের সাথে সংসার শুরু করেছি
- আর মনে অইতেছে, এবার অনেক আম ধইরবো: আমার মনে হচ্ছে, এবার অনেক আম ধরবে
- আর মনে অয় যে আই কিছুই মনে রাইখতে হাইরতেছি না: আমার মনে হয় যে আমি কিছুই মনে রাখতে পারছি না
- আর মনে হয় আজ্ঞোর ইয়ানে শেষ করা উচিত: আমার মনে হয় আমাদের এখানে শেষ করা উচিত
- আর মনের ভালোবাসা হারাজীবন তোর লাই থাই যাইবো: আমার মনের ভালোবাসা চিরদিন তোমার জন্য থেকে যাবে
- আর মা অনেক কষ্ট করি আন্ডারে বড়প কইচ্চে: আমার মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন
- আর মা অরে কৈসিলো বিয়া হইলে জীবন পরিবর্তন হয়ে যায়: আমার মা আমাকে বলেছিল বিয়ে হলে জীবন পরিবর্তন হয়ে যায়
- আর মা আইছে আর বাসাত ছ মাস হরে: আমার আম্মু আসছে আমাদের বাসায় ৬ মাস পরে
- আর মা আর মেলা যত্ন করে: মা আমার অনেক যত্ন নেয়
- আর মা আরে ভালোবাসে: আমার মা আমাকে ভালবাসে
- আর মা এক্কারে অনেক ভালা রাইন্তো হারে: আমার আম্মু অনেক ভালো রান্না করে