নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আর বন্দুর আইজগা বিয়া: আমার বন্ধুর বিয়ে আজ
- আর বন্ধু আইজকা ফুটবল খেলছে: আমার বন্ধু আজকে সকালে ফুটবল খেলেছে
- আর বন্ধু আর লাই লাল গোলাপ কিনি আন্সে: আমার বন্ধু আমাকে একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- আর বন্ধু আর লাই লাল শাড়ি আইনসে: আমার বন্ধু আমাকে লাল শাড়ি কিনে দিয়েছে
- আর বন্ধু ইস্কুলের মাঠে আই হত্তিদিন ব্যাড বল খেলে: আমার বন্ধু বিদ্যালয়ের মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে
- আর বন্ধু এইবার ছুডিট রাজশাহী বেরাইতো যাইবো: আমার বন্ধু এইবার ছুটিতে রাজশাহী ঘুরতে যাবে
- আর বন্ধু ওনগা ঘুমাইতো যাইবো: আমার বন্ধু এখন ঘুমাতে যাবে
- আর বন্ধু কিছু লিকতো হারে না আরে নাম হালাই: আমার বন্ধু কিছু লিখতে পারেনা আপনার নাম ছাড়া
- আর বন্ধু খুলনা ঘুইত্তো গেছে: আমার বন্ধু খুলনা ঘুরতে গিয়েছে
- আর বন্ধু জিগারে ভালোবাসে হিগা রাজশাহী থায়: আমার বন্ধু যাকে ভালবাসে সে রাজশাহী থাকে
- আর বন্ধু হারা রাইত জাগি মাইয়াগমাইয়াগো লগে কতা কয়: আমার বন্ধু মেয়েদের সাথে সারা রাত জেগে কথা বলে
- আর বন্ধুগোরে গালি দিবার সুযোগ করি দেন: আপনার বন্ধুদের গালি দেওয়ার সুযোগ করে দিন
- আর বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর ইচ্ছা আছিলো না: আমার বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর ইচ্ছা ছিল না
- আর বন্ধুর মেলা মন খারাপ: আমার বন্ধুর খুব মন খারাপ
- আর বন্ধুরগ লগে ঘুইরত খুব ভালা লাগে: আমার বন্ধুদের সাথে ঘুরতে খুব ভালো লাগে
- আর বন্ধুরগ লগে বেজ্ঞুন খুব মেধাবি: আমার বন্ধুরা সবাই খুব মেধাবী
- আর বন্ধুরা বেয়ানে ফুটবল খেইলত মাঠে যায়: আমার বন্ধুরা সকাল বেলা ফুটবল খেলতে মাঠে যায়
- আর বন্ধুরা সতিই ভালা হৃদয়ের মানুষ: আমার বন্ধুরা সত্যিই ভালো হৃদয়ের মানুষ
- আর বন্ধুরা সপ্তাহের ভিত্ত্বে দুইগা ফুটবল ম্যাচ খেলতে হারে: আমার বন্ধুরা সপ্তাহের মধ্যে দুইটি ফুটবল ম্যাচ খেলতে পারে
- আর বন্ধুরে ওগগা লাল গোলাপ কিনি উপহার দিছি: আমি আমার বন্ধুকে একটি লাল গোলাপ কিনে উপহার দিয়েছি
- আর বয়স অল্ফ: আমার বয়স কম
- আর বয়স উনিশ বছর: আমার বয়স উনিশ বছর
- আর বয়স বেশি না: আমার বয়স বেশি না
- আর বয়স হছিশ অইলেও আই হাছ বছর কন্সিডার কইরতাম: আমার বয়স ২৫ হলেও আমি ৫ বছর কন্সিডার করতাম
- আর বর ছোডোবেলায় হেতার মা হারায়: আমার বর ছোটবেলায় তার মা হারায়
- আর বাইচ্চা এজ্ঞা মাইয়া আছে: আমার বাচ্চা একটি মেয়ে আছে
- আর বাংলা বুইজতে আসুবিধা হর: আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে
- আর বাংলা সিনেমা দেখতে ভালা লাগে: আমার বাংলা সিনেমা দেখতে ভালো লাগে
- আর বাড়ির হিসে এগগা নাইরকেল গাছ আছে: আমার বাড়ীর পিছনে অনেক বড় একটি নারিকেল গাছ আছে
- আর বান্ধুবি কিছু ভাইবদো হারে না আরে হালাই: আমার বান্ধুবি কিছু ভাবতে পারেনা আপনাকে ছাড়া
- আর বান্ধুবি হেতির জামাইরে মেলা ভালোবাসে: আমার বান্ধুবি তার স্বামীকে খুব ভালবাসে
- আর বান্ধুবির এক্কান ছোট বিলাই আসে: আমার বান্ধুবির একটি ছোট বিড়াল আছে
- আর বাপ অসুস্থ অই যাইবো: আমার বাবা অসুস্থ হয়ে যাবে
- আর বাপ অসুস্থ হাসপাতালে আর হেতে আইছে আরে নিতো: আমার বাবা অসুস্থ হাসপাতালে আর সে এসেছে আমাকে নিতে
- আর বাপ মা অনেক বার মাফ চাইছে: আমার বাবা মা অনেক বার মাফ চাইছে
- আর বাপ মাও এডা লই অনেক কষ্ট হাইতেছে: আমার বাবা মাও এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে
- আর বাপ রাজি আছিলো না তবুও আই আর মা জোর করি বিয়া করাই: আমার আব্বু রাজি ছিল না তবুও আমি আর আম্মু জোর বিয়ে করাই
- আর বাপ,ভাই,বোন কেউ নাই: আমার বাবা,ভাই,বোন কেউ নেই
- আর বাপের হতি আর কিছু দায়িত্ববোধ আছে: আমার বাবার প্রতি আমার কিছু দায়িত্ববোধ আছে
- আর বাবা একজন ডাক্তর: আমার বাবা একজন ডাক্তার
- আর বাবা বাঁচি নাই: আমার বাবা বেচে নেই
- আর বাসাত কেউ আইলে হেতনে বাসাত ঝগড়াঝাটি শুরু করি দেয়: আমার বাসার কেউ আসলে উনি বাসায় ঝগড়াঝাটি শুরু করে দেন
- আর বাসাত গতকাইল্লা রাইতে চুরি হইছে: আমার বাসায় গতকাল রাতে চুরি হয়েছে
- আর বাসার দারোয়ান মেলা ভালা মানুষ: আমার বাসার দারওয়ান অনেক ভালো মানুষ
- আর বাসার লগে রাস্তার হাশে ওকগা হুলের দোয়ান: আমার বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান
- আর বিয়া অইছে ১ মাস: আমার বিয়ে হয়েছে ১ মাস
- আর বিয়া অইছে চাইর বছর: আমার বিয়ে হয়েছে চার বছর
- আর বিয়া অইছে দেড় বছর: আমার বিয়ে হয়েছে দেড় বছর
- আর বিয়া কইরবার লাই আরোগ্গা দিন আগাইছে: আমার বিয়ে করার জন্য আরেকটা দিন এগিয়েছে
- আর বিয়া তোওয়ার ছোড ভইনেরর লগে ঠিক অইসে: আমার বিয়ে তোমার ছোট বোনের সাথে ঠিক হয়েছে