‘আর বোন কিল্লেই এই হথে হা বাড়াইলো জানাজানি অইলে কেন্নে মুখ দেয়াইয়ুম হেই চিন্তায় ঘুমাইতে হাইরতেছি না’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার বোন কেন এই পথে পা বাড়ালো জানাজানি হলে কিভাবে মুখ দেখাবো সেই চিন্তায় ঘুমাতে পারছি না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর ভোইন কিল্লাই এই ফোতত ফা বাড়াইয়ে জানাজানি অইলে কেনে মুখ দেহাইয়ুম সেই চিন্তায় গুম যাইন্নফারির
- সিলেট: মোর বইন খেনে অউ পথো পা বাড়াইলো জানাজানি অইলে কিলা মুখ দেখাইতাম হউ চিন্তাত ঘুমাইতাম পাররাম না
- বরিশাল: মোর বুইন কির লইজ্ঞা এই দিকে পাও বাড়াইছে জানাজানি হইলে ক্যামনে মুখ দ্যাহামু হেই চিন্তায় ঘুমাইতে পারতেয়াছি না
- ময়মনসিংহ: আমার বইন কেন এই পথে পা বাড়াইলো জানাজানি হইলে কেমনে মুখ দেহায়াম হেই চিন্তায় ঘুমাইতে পারতাসি না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত