‘আর বোনরে কেন্নে এই হথ তুন হরাই আইনগুম কিছুই বুইঝতে হাইরতেছি না’
নোয়াখাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার বোনকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনবো কিছুই বুঝতে পারছি না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর ভোইনেরে কেনে এই ফতেত্তুন সরাই আইন্নুম হনক্কিসু নো বুজির
- সিলেট: মোর আফারে কিলা অউ রাস্তা থাকি হরাইয়া আনতাম কুনতা বুজিয়ার না
- বরিশাল: মোর বুইনরে ক্যামনে এই রাস্তা গোনে সরাইয়া আনমু কিছুই বোঝতে পারতেয়াছি না
- ময়মনসিংহ: আমার বইনরে কেমনে এই পথ থাইক্কা সরায়া আনবাম কিসুই বুঝতে পারতাসি না
‘আমার বোনকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনবো কিছুই বুঝতে পারছি না’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত