চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- এইল্লে গরিয়েরে গেঞ্জাম অয় আবার মিল অয় এইল্লে গইত্তে গইত্তে ৫ বছর ফার অই গিয়ে: এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন
- এইল্লে ডর হাসফাতাল আই হোন সমত নো দেহি: এত বড়ো হাসপাতাল আমি আগে দেখিনি
- এইল্লে মনভাব লইয়েরে হনোদিন সুখ নো আইবো: এমন মনোভাব নিয়ে সংসারে কখনো সুখ আসে না
- এইসব গান গুরাহাল অত্তুন ফনি ডর অয়্যি: এসব গান ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি
- এক কৃষক বাজারত টমাটু বিক্রি গরের: এক কৃষক বাজারে টমেটো বিক্রি করে
- এক গেরামত এক টুফিওয়ালা আছিলো: এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন
- এক চামচ খাইয়েরে এতো হতা খই দিয়ো দে: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা
- এক টুফিওয়ালা আছিলো: এক টুপি বিক্রেতা ছিলেন
- এক ফর্যায়ে আবারো বাড়িত জানানো অইয়ে: এক পর্যায়ে আবারো বাড়িতে জানানো হয়
- এক ফর্যায়ে এন অবস্তা গরে যে আইও দুর্বল অয় যাই: এক পর্যায়ে এমন অবস্থা করে মে আমিও দূবল হয়ে যাই
- এক ফাশে দইরগা এক ফাশে বালু: এক পাশে সাগর এক পাশে বালি
- এক বেলা হানাহাইবার সমত ফায় ইয়েন আম্মুরে হইয়ে: এক বেলা খাওয়ার সময় পায় এসব আম্মু কে বলছে
- এক সমত যাই যদি হয় সে দরি রাকিত্তাইত্তো: এক সময় গিয়ে যদি বলে যে ধরে রাখলেই তো পারতা
- এক হতায় বউত সুন্দর লাগের অনেরে: এক কথায় অনেক সুন্দর লাগছে আপনাকে
- এক হতায় সোনার টুকরা জামাই আর: এক কথায় সোনার টুকরো স্বামী আমার
- এককান হতা: একটা কথা
- এককান হতাও ন হইবা: কথাও আর বলবা না
- এককান হতাও ন হইবা: একটা কথাও বলবা না
- এককানা ঘুমাইয়েরে: একটু ঘুমিয়ে
- এককানা ঘুমাইয়েরে লো: একটু ঘুমিয়ে নাও
- এককানা সাহায্য গরিবান: একটু সাহায্য করবেন
- একখন কালার ছবি তুলা ফরিবো: একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- একখন কালার ছবি তুলা ফরিবো: রঙ্গিন ছবি তুলতে হবে
- একখন কালার ছবি তুলা ফরিবো আরার: আমাদের একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- একখন কালার ছবি তুলা ফরিবো আরার বেকগুনের: আমাদের সবার একটা রঙ্গিন ছবি তুলতে হবে
- একগাট্টি বেডিওক্কল রাস্তাত আডের: একদল মহিলা রাস্তায় হাঁটছে
- একজন মাইয়াফোয়ার সংসারত এইল্লে অসান্তি অইত্তারে না?: একজন মা মেয়ের সংসারে এইভাবেই কি অশান্তি করতে পারে
- একজনোর আতত দোর এক্কান হাতা: একজনের হাতে আবার মোটা একটা খাতা
- একদিন ফিতিবার মায়া হাডাই যাইয়্যুম বই ফরফারঅত: একদিন হয়তো পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবো পরপারে
- একদিন বিবেগর ভালোবাসার হাসে আবেগর ভালোবাসা হারি জাইব দে: একদিন বিবেকের কাছে আবেগের ভালোবাসা হেরে যাবে
- একবার তোয়ার হাত্তান দরিলে হোনদিন নোছাইজ্জুম: একবার তোমার হাঁট ধরলে আর কোনদিনও ছাড়বনা
- একমাত্র মাইফোয়াঅক্কল ফারে সহজ সরলব ফোয়াওক্কলর মন নান এরে ফুটবল টা আরি কেলা হাইতো: একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
- একমাত্র মাইয়াফোয়ারাই ফারে সংসার ঘুছায় রাহে: একমাত্র মেয়েরাই পারে সংসার গুছিয়ে রাখতে
- একসময় এক্কফোয়ারে আছি: একসময়ে একসাথে আছি
- একসময় ফোয়াইবারতুন মাইফোয়া ইবারে গম লাগিতো: একসময় ছেলের মেয়েটাকে ভালো লাগবে
- একা আছিলাম: একা ছিলাম
- একে অফোরর ফাসে তাহিবার সাহস্কান দোন: একে অপরকে পাশে থেকে সাহস যোগান
- এক্কফোয়ারে: একসাথে
- এক্কফোয়ারে আছি: একসাথে আছি
- এক্কাজন মহিলা ইন্তেকাল গইজ্জে: একজন মহিলা মারা গেছেন
- এক্কান আহত শিশু রাস্তাত তিয়াই হান্দের: একটি আহত শিশুটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে
- এক্কান কালার চবি তুলা ফরিবো আঁরার বেজ্ঞুনর: একটা রঙিন ছবি তুলতে হবে আমাদের সবার
- এক্কান গারি কিন্নোম: একটি গাড়ি কিনবো
- এক্কান চানাচুরবালত দেহা যায়: এক চানাচুরওয়ালাকে দেখা যায়
- এক্কান ছোড ফুটফাতত লাফাদ্দে: একটি ছোট শিশু ফুটপাতে লাফাচ্ছে
- এক্কান দোয়ান ওত যা ফরিবো: একটি দোকানে যেতে হবে
- এক্কান বই লইয়েরে এত ঘটনা ঘটি যাইব: এক বই নিয়ে এত ঘটনা ঘটে যাবে
- এক্কান বিবাহিত মহিলা রাস্তাত দিয়েরে হাডি যার: একটা বিবাহিত মহিলা রাস্তা দিয়ে হেতে যাচ্ছে
- এক্কান বিলাইর ফালনের খুব ইচ্ছা আর: একটি বিড়াল ছানা পালার খুব ইচ্ছা আমার
- এক্কান ভালা হাম গরিত্তারিবান্না: একটা ভালো কাজ করতে পারবেন