চাটগাঁইয়া ভাষা কতটা জানেন?
মেজবানি আর পাহাড়-সাগরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
চাটগাঁইয়া ভাষার শব্দ ও মানে
- এক্কান মরত ফোয়া তার মা বাফোর দায়িত্ব ফালন গরে: একটা ছেলে যেমন তার বাবা-মার দায়িত্ব পালন করে
- এক্কান মাইয়াফোয়া বিয়েরফোর তার ফরিবারর প্রতিতার কি হোন দায়িত্ব তাকিন্ন ফারে?: একটা মেয়ের বিয়ে যাওয়ার পর তার পরিবারের প্রতি তার কি কোন দায়িত্ব থাকতে পারে না?
- এক্কান মাইয়াফোয়াও যদি তার বাফোর দায়িত্ব ফালন গরে ইয়েনত সমইস্যা হডে আই নো যানি: একটা মেয়েও যদি তার বাবার দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি জানিনা
- এক্কান মানুষর সব হতার এক্কান দিনত মুখত হই দন ন যায়: একটা মানুষের সব কথা একদিনে মুখে বলে দেওয়া যায়না
- এক্কান শব্দত বহুত দইল্লে মানে তাকিত্তারে: একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে
- এক্কান শিশুরে একমাত্র তার মার হলত মানায়: একটি শিশুকে একমাত্র তার মায়ের কোলেই মানায়
- এক্কান সবক হইছ: একটি কবিতা বল
- এক্কান সময় ফর বুঝিলাম যে আই একে অফরকে চাইর: একটা সময় পর বুঝলাম যে আমরা একে অপরকে চাই
- এক্কানা আগে ঝাড়ু মারা ওইয়্যে: একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে
- এক্কানা ইক্কা আইয়্য: একটু এইদিকে আসো
- এক্কানা এক্কাণা লাভ অর: হালকা পাতলা লাভ হচ্ছে
- এক্কানাা ঘুমাইইয়েরে লো: একটু ঘুমিয়ে নাও
- এক্কালে এক রাজার এক আতি আচিল: একসময় এক রাজার এক হাতি ছিল
- এক্কাানা বেশী অই গিয়োয় খম হইলে আরেক্কানা গম ওইতো: একটু বেশী হয়ে গেসে, কম হলে আরো ভালো লাগতো
- এখত্রে বয়ইনে নো খাই: একসাথে বসে খায় ও না
- এগগা: একটি
- এগগা বই ফরি: একটি বই পড়ছি
- এগযা: সবসময়
- এগা যা হষ্ট ফাই?: সবসময় কষ্ট পাই?
- এগানা: আত্মীয়
- এগাযা গানওন বর সুন্দর ফুইন্তো গম লাগে: সব সময়ে গান গুলো বেশ সুন্দর ভালো লাগে শুনতে
- এগাযা ডরে ডরে তাকিতাম, গলাদি হানা ন নামিতো: সবসময় ভয়ে ভয়ে থাকতাম, গলা দিয়ে খাবার নামতো না
- এগিন: এসব
- এডে: ওখানে
- এডে এদুন অন্যায় গরিবার ফরো আর বাবা আর ঐ বেডীর মিলি বউত গম আছে: অন্যদিকে এতো অন্যায় করার পরও আমার বাবা আর ঐ মহিলা অনেক সুখে আছেন
- এডে কিত্তে লাইগ্গু তোরা: এখানে কী করছো তোমরা?
- এডে মানুষ মরে: এখানে মানুষ মরে
- এত ঘুম কিল্লায় আয়েদ্দে: এত ঘুম আসে কেন?
- এত ঘুমোদ্দে: এত ঘুমাও
- এত ঘুমোদ্দে: এত ঘুমাও কেন?
- এত টিয়া দার গরি ডাক্তরি কিল্লাই ফরা ফইরগে দে: কেন এত টাকা ধার করে ডাক্তারি পড়তে হবে
- এত সুন্দর লার তার: এত সুন্দর লাগে তার
- এতাল্লাই হনিক্কার ফোয়ারিত হতা নো হয়: তাই তখন সে কারও সাথে কথা বলত না
- এতুলা ফরিবো আরার: আমাদের তুলতে হবে
- এতে আঁরে অফমান গইরগে: সে আমাকে অপমান করে
- এতে এব্বেরেও ন আসে: সে একদমই হাসে না
- এতেল্লাই ত বন্দু তোঁয়ারে এত বালবাসি: তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি
- এতেল্লাই সম্পর্কগান ভালা আসিল: তাই সম্পর্কটা বেশ ভালই ছিল
- এতো এতো সংসারর ঝামেলা সাইয়েরে পোস্টান গরন: এতো এতো সংসারের ঝামেলা দেখে পোস্ট করা
- এতো জলদি শেষ অই গিয়োয়?: এত তাড়াতাড়ি শেষ
- এতো ভাবিবার সময় হডে?: এতো ভাবার সময় কই?
- এতোো চিন্তা ন লাগের নিজেরে লই চিন্তা গর: এতো চিন্তা করা লাগবে না নিজেরে নিয়ে ভাবো
- এত্তে ডাহদ্দি ওজ্ঞা ইয়াল যার: সেই সময় পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছিল
- এত্তে দাহদ্দি ওগগা ইয়াল যার: সেই সময় পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছিলো
- এদিন হতায়ান হইলাম তোঁয়ার বালার লাই: সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য
- এদুউন: এতগুলো
- এদুন টিয়া হডে পাইয়্যুম?: এতো টাকা কোথায় পাবো ?
- এদে: এখানে
- এদে থাকিলে আই খুশি: এখানে থাকলে আমি খুশি
- এদে লই জ: সেখানে নিয়ে চলো