‘এইল্লে গরিয়েরে গেঞ্জাম অয় আবার মিল অয় এইল্লে গইত্তে গইত্তে ৫ বছর ফার অই গিয়ে’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: এন্নে গেঞ্জাম হয় আবার মিল এরুম কইরতে কইরতে হাছ বছর অইছে অন
- সিলেট: অলান গেঞ্জাম লাগে আবার মিল অয় অলা খরি খরি ৫ বৎসর অই গেছে এখন
- বরিশাল: এমনে ক্যাচাল হয় ফিররা মিল এইরহম করতে করতে ৫ বছর হইছে এহন
- ময়মনসিংহ: এমনে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হইসে এহন
‘এভাবে গেঞ্জাম হয় আবার মিল এরকম করতে করতে ৫ বছর হয়েছে এখন’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত