How well do you know Sylheti?
The tongue of tea gardens and haors. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Sylheti words and meanings
- চাষাবাদ করিয়া মুই সময় কাটাই: চাষাবাদ করে আমি সময় কাটাই
- চাষি: কৃষক
- চিক্কার: চিৎকার
- চিঠি সাধারণত খাম ওর মাঝে ভরিয়া পাঠানি ওয়: চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়
- চিনিন না: চিনেন না
- চিন্তা করতাছি কিচ্ছু একটা করমু: চিন্তা করছি কিছু একটা করবো
- চুকা: টক
- চুফ: চুপ
- চুরি অই গেছে: চুরি হয়ে গেছে
- চুল পরার সমস্যা লইয়া ডাখতরর ধারে গেছলাম, গিয়া দেখি ডাখতর নিজেউ টাখলা: চুল পরার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে দেখি ডাক্তার নিজেই টাক
- চুলগুন: চুলগুলো
- চুলগুন যে লম্বা: চুলগুলো অনেক লম্বা
- চুুফ আছলাম বুঝাইছি বাক্কা লাভ অইছে না: চুপ ছিলাম বুঝাইছি অনেক লাভ হয়নি
- চোউখের: চোখের
- চোউখের মায়াত পরছি: চোখের মায়ায় পরেছি
- ছইবায় না: স্পর্শ করবেন না
- ছবি গুলা: ছবি গুলি
- ছবি টা: ছবি টি
- ছবি তুলা লাগবো: ছবি তুলতে হবে
- ছবি তোলার বাদে আমারে কিলা লাগে?: ছবি তোলার পর আমাকে কেমন লাগে?
- ছয়টা ঋতুর দেশ ওউ বাংলাদেশ: ছয় ঋতুর দেশ বাংলাদেশ
- ছল: চল
- ছাখরি: চাকরি
- ছাগল: বকরী
- ছাচিয়া: ছেচে
- ছাড়িয়া: ছেড়ে
- ছাত্রছাত্রী নয়া ভর্তি অইছইন: শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে
- ছান: চাঁদ
- ছাফার: প্রিন্টের
- ছাল-ছলন: ব্যবহার
- ছুট বাইচ্চা অসুখ অইগেসে: ছোট শিশুটি অসুস্থ হয়ে পরেছে
- ছুটি কাটাইতাম?: ছুটি কাটাবো?
- ছুটো মইর বাসাত, তান বাসাত থাকিয়াউ পড়িয়া এইচএসসি পরীক্ষা দিসি: ছোট খালার বাসায়,তার বাসায় থেকেই পড়ালেখা করে এইচএসসি পরীক্ষা দিয়েছি
- ছুরি: চুরি
- ছুরির: চুরির
- ছেবা: ছায়া
- ছেরা: চেহারা
- ছেলি: লাকড়ি
- ছেলে পক্ষর হেরারে না করি দিও: না করে দিও ছেলে পক্ষকে
- ছেষে: শেষে
- ছেষের: শেষের
- ছৈত: চৈত্র
- ছোট তনে ওউ আমার সাইকেল চালানির অভ্যাস: ছোটোবেলা থেকেই আমার সাইকেল চালানোর অভ্যাস
- ছোট তনে নানার বাড়িত বড় ওইছি: ছোট থেকে নানার বাসায় বড় হয়েছি
- ছোট ফুয়া ইগু বল দিয়া খেলার: ছোট ছেলেটি একটি বল দিয়ে খেলছে
- ছোট ফুয়া বল দিয়া খেলার: ছোট ছেলেটি বল দিয়ে খেলছে
- ছোট বইনে চিল্লাইয়া উঠলো, দারুণ: ছোটো বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ
- ছোট বাচ্চাটা বহুত অসুক: ছোট বাচ্চাটি অনেক অসুস্থ
- ছোটকাল: ছোটবেলায়
- ছোটকাল তোনেও মেধাবী আছিলাম: ছোটবেলায় অনেক মেধাবী ছিলাম