‘লাগা বাড়ির ফুড়িটারে ভালা লাগছিল, বাদে জানলাম তাই ছুটির দিনও কলেজো যায়’
Sylheti sentence
Meaning in standard Bengali
পাশের বাড়ির মেয়েটাকে ভালো লেগেছিল, পরে জানতে পারলাম মেয়েটা ছুটির দিনেও কলেজে যায়
The same in other regions
- Chattogram: ফাশর বারির মাইফোয়া ইবেরে গম লাইগ্যিল ফরে জানিলাম ইবা চুটির দিনঅত ও কলেজঅত যাই
- Noakhali: পাশের বাড়ির মাইয়াগারে ভালা লাইগছিলো হরেদি হুইনলাম হেতি ছুডির দিনেও কলেজে যায়
- Barishal: পাশের বাড়ির মাইয়াডারে ভালো লাগছেলে, পরে জানতে পারছি মাইয়াডা ছুটির দিনেও কলেজে যায়
- Mymensingh: পাশের বাড়ির ছেড়িটারে ভালা লাগছিল, পরে জানতে পারলাম ছেড়িডা ছুটির দিনেও কলেজে যায়
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited