‘পাশের বাড়ির মেয়েটাকে ভালো লেগেছিল, পরে জানতে পারলাম মেয়েটা ছুটির দিনেও কলেজে যায়’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: ফাশর বারির মাইফোয়া ইবেরে গম লাইগ্যিল ফরে জানিলাম ইবা চুটির দিনঅত ও কলেজঅত যাই
- Noakhali: পাশের বাড়ির মাইয়াগারে ভালা লাইগছিলো হরেদি হুইনলাম হেতি ছুডির দিনেও কলেজে যায়
- Sylhet: লাগা বাড়ির ফুড়িটারে ভালা লাগছিল, বাদে জানলাম তাই ছুটির দিনও কলেজো যায়
- Barishal: পাশের বাড়ির মাইয়াডারে ভালো লাগছেলে, পরে জানতে পারছি মাইয়াডা ছুটির দিনেও কলেজে যায়
- Mymensingh: পাশের বাড়ির ছেড়িটারে ভালা লাগছিল, পরে জানতে পারলাম ছেড়িডা ছুটির দিনেও কলেজে যায়