How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- তুই কি এই বই হইটটে ছাস?: তুমি কি এই বইটি পড়তে চাও ?
- তুই কি কোনদিন কবিতা ল্যিকতে হ্যারবি?: তুই কি কখনো কবিতা লিখতে পারিস?
- তুই কি কোনো দিন বাংলাদেশে ঘুইরবের লাই গেছেলি?: তুই কি কখনো বাংলাদেশে ঘুরতে গিয়েছিলি?
- তুই কি কোনোদিন ইয়ানে আইতে হ্যাইরবি?: তুমি কি কখনো এখানে আসতে পারবে?
- তুই কি খেলতে ভালোবাসিস?: তুমি কি খেলতে ভালোবাসো?
- তুই কি খেলাধুলায় ভালা: তুমি কি খেলাধুলায় ভালো?
- তুই কি চাকরি করোর অনো: তুমি কি চাকরি করছো এখনো?
- তুই কি তোর ভুল বুঝইদা হাইরছো নি?: তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ ?
- তুই কি বাংলা গান হুনতে হারিস ?: তুমি কি বাংলা গান শুনতে পারো?
- তুই কি বেয়ানে উঠি চা খাইবা নে?: তুমি কি সকালে উঠে চা খাবে ?
- তুই কি হরালেয়া ছাড়দিয়া লাইতো চাস ?: তুই কি পড়ালেখা ছেড়ে দিতে চাস ?
- তুই কিয়া হড়ালেয়া করোর: তুমি কি পড়াশোনা করছো?
- তুই ক্রিকেট খেলায় জিতলে: তুমি ক্রিকেট খেলায় জিতলে
- তুই চলি যাইবার হরে আর জীবন থামি গেছে: তুমি চলে যাওয়ার পর আমার জীবন থেমে গেছে
- তুই ছাড়া আর এই দুনিয়াত আর কেও নাই: তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই
- তুই ছাড়া আর জীবনগা আন্ধকার: তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার
- তুই জোর করি অন্যের ভালো লাগার মানুষ অইতা হাইত্তা নো: তুমি জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে পারবে না
- তুই দেখতে সুন্দর নো অইলেও আই তোওয়ারেই চাই: তুমি দেখতে সুন্দর না হলেও আমি তোমাকেই চাই
- তুই বিয়া কাইরবা কত বছর বয়সে: তুমি বিয়ে করবে কতো বছর বয়সে ?
- তুই যা ইয়ান তুন: তুই যা এখান থেকে
- তুই য়ারে চিনো?: তুমি কি আমাকে চিনো ?
- তুউই অনেক যত্নশীল: তুমি অনেক যত্নশীল
- তুউই আমার সাথে আর কথা বলবা না: তুমি আমার সাথে আর কথা বলবা না
- তুউই আর প্রথম বন্দু: তুমি আমার প্রথম বন্ধু
- তুউই একজন বেকুব মানুষ: তুমি বোকা একজন মানুষ
- তুউই এগগা বোকা মাইয়া: তুমি একটা বোকা মেয়ে
- তুউই কইছো যেতে থাইকবার হেতে এননেই থাকি যাইবো: তুমি বলছো যে থাকার সে এমনিই থেকে যাবে
- তুউই কম কতা কও: তুমি অল্প কথা বলো
- তুউই কি আরে আগে দেইকছো: তুমি কি আমাকে আগে দেখেছো ?
- তুউই কি আরে ভালোবাসো না: তুমি কি আমায় ভালোবাসো না?
- তুউই কি গল্ফ লেখো: তুমি কি গল্প লেখো ?
- তুউই কি গেছিলা নি: তুমি কি গিয়েছিলে?
- তুউই কি চাকরি করোয়ের: তুমি কি চাকরি করছো?
- তুউই কি জামরুল খাও: তুমি কি জামরুল খাও?
- তুউই কি দেইকছো: তুমি কি দেখছো ?
- তুউই কি দেইকছো: তুমি কি দেখেছো ?
- তুউই কি বিয়াত রাজি: তুমি কি বিয়েতে রাজি ?
- তুউই কি হাসর জানো: তুমি কি সাঁতার জানো?
- তুউই কিয়া খাইতাম হছন্দ করো: তুমি কি খেতে পছন্দ করো ?
- তুউই কিয়া চাও: তুমি কি চাও?
- তুউই কিল্লাই সাগর হছন্দ করো: কেন তুমি সাগর পছন্দ করো?
- তুউই কেইক্কান আছো: তুমি কেমন আছো?
- তুউই কোন ক্লাছে হড়ো: তুমি কোন ক্লাসে পড়ো?
- তুউই কোন বিষয় লই হড়াশোনা কইরতেয়াছো: তুমি কোন বিষয় পড়াশোনা করছো?
- তুউই চাইলে আই চাদ আনি দিয়ুম: তুমি চাইলে আমি চাঁদ এনে দিবো
- তুউই ঢাকার কোনাই থাকো: তুমি ঢাকার কোথায় থাকো?
- তুউই বিয়া করোয়ের না কিল্লাই: তুমি বিয়ে করছো না কেন?
- তুউই বুজো না কিল্লাই: তুমি বুঝো না কেন ?
- তুউই বেশি কতা কও: তুমি বেশী কথা বলো
- তুউই ভালো আছোনি: তুমি ভালো আছো?