How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- গরমের দিনে তাজা নাইরকেল খাওয়া আনন্দের: গরমের দিনে তাজা নারিকেল পান করা খুব আনন্দদায়ক
- গরমের দিনে নুন দি শশা খাইতে খুব ভালা লাগে: গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে
- গরমের সুমে শষা বেশি হাওন যায়: গরমের সময় শশা বেশি পাওয়া যায়
- গল্পের কতা যেত্ত্বে আইয়্যে হেত্ত্বে আজ্ঞোর ব্যাইচ্চাগোর কতা মনে হড়ে: গল্পের কথা যখনই আসে তখনই আমাদের শিশুদের কথা মনে পড়ে
- গাছগুনের দিকে রেইনলেই হিগার কান্না হাই যায়: গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়
- গান আন হুইনলেই পুরান ইতিহাস এর কতা মনে হড়ে: গানটা শুনলেই পুরাতন ইতিহাস মনে পড়ে
- গান ইগা আর মেলা ভাল্লাগে: এই গানটি আমার খুব ভালো লাগে
- গানটা শুনে আমার অনেক ভালা লাগছে: গানটি শুনে আমার অনেক ভালো লেগেছে
- গানটা শুনে চোকের পানি পরই যায় সত্যি ভালা লাগলো: গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো
- গেরামেত্তুন আইয়োন হোলা ইয়া অন ঢাকাত হড়ালেয়া কইচ্চে: গ্রামের থেকে আসা ছেলেটি এখন ঢাকায় পড়াশুনা করছে
- গেরামের তুন শহরে আইবার সুমে জাম্বুরা কিনি আইনবা: গ্রাম থেকে শহরে আসার সময় অনেক গুলা জাম্বুরা কিনে আনবা
- গেরামের প্রকৃতি মেলা সুন্দর: গ্রামের প্রকৃতি অনেক সুন্দর
- গেরামের বাড়ি জাই আই অসসর অসসর হাসুর কাইসসি: গ্রামের বারি গিয়ে আমি একা একা সাঁতার কেটেছি
- গেরামের বাড়ির এই মাইয়া ইয়া খুব ভালা লাইগসিলো: গ্রামের বাড়ির এই মেয়েটাকে খুব ভালো লেগেছিল
- গেরামের মানুষঅগল লাকড়ির চুলা ব্যবয়ার করে: গ্রামের মানুষরা লাকড়ির চুলা ব্যবহার করে
- গেরামের মানুষেরা মাটির হাতিলে ফাক করে: গ্রামের মানুষরা মাটির পাতিলে রান্না করে
- গোলাপ ফুল দিয়ুম আই তোমার হাতে: গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে
- গ্যেরামের মানুষঅগল হোলাগার তুন দূরে থ্যাইকবের চেষ্টা কইতো: গ্রামের মানুষরা ছেলেটির থেকে দূরে থাকতে চেষ্টা করত
- ঘরে আলো-হাওয়া হিরুম ঢুইকতে হারে না: ঘরে আলো-হাওয়া তেমন ঢুকতে পারে না
- ঘরের থালাবাডি থুইবার লাই স্টোর রুম দরকার: ঘরের আসবাবপত্র রেখে দেওয়ার জন্য স্টোররুম দরকার
- ঘরের ফ্লোর পরিষ্কার কইরতে অইব: ঘরের ফ্লোর পরিষ্কার করতে হবে
- ঘামে শরীর এর তুন যেই. খনিজ লবন ও হানি বাইর অই যায় হেটার মেলাটায় পুরন কইরতাম হারে লাউ: ঘামে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ
- চল আন্ডা বেজ্ঞুন গান গাই: চল আমরা সবাই গান গাই
- চল ইজ্ঞা বিরতি লই: চলো একটা বিরতি নেই
- চল জিরাই লই: চলো বিশ্রাম নেয়া যাক
- চল বেকে মেলি ঘ্যুইরতাম যাই: চলো সবাই মিলে ঘুরতে যাই
- চল হড়ালেয়া করি: চলো পড়াশুনা করি
- চলো একত্তরে গান গাই: চলো একসাথে গান গাই
- চলো একত্তরে মাছ ধরি: চলো একসাথে মাছ ধরি
- চলো একদিন দেয়া করি হুরা শহর রিক্সা দি ঘুইরগুম: চলো একদিন দেখা করি পুরো শহর রিক্সায় ঘুরবো
- চলো ঐতিহাসিক জায়গাত ঘুইরতে যাইয়ুম: চলো ঐতিহাসিক জায়গাইয় ঘুরতে যাব
- চলো ঘুড্ডি উড়াই: চলো ঘুড়ি উরাই
- চলো দুইজন মিলি আত ধরি আরাই: চল দুজনে হাত ধরে হারাবো
- চলো দুইজন মিলি সুখের পৃথিবীর সাজাই: চলো দুজনে মিলে সুখের পৃথিবী সাজাই
- চলো হালাই যাই: চলো পালিয়ে যাই
- চলোনা কিছু না মানি ভালোবাসি: চলোনা কিছু না মেনে ভালোবাসি
- চলোনা দুইজন মিলি হাবুর কাডি: চলোনা দুজনে মিলে সাঁতার কাটি
- চলোনা দুইজনি মিলি ঘুরি আই: চলোনা দুজনে মিলে ঘুরে আসি
- চা নইলে কফি কোনটা বেশি হছন্দ: চা অথবা কফি কোনটা বেশি পছন্দ ?
- চাইরপাশে কত্ত বড্ডা বড্ডা গাছ: চারপাশে কত বড়ো বড়ো গাছ!
- চাঁদের আলো দেইখতে আর খুব ভালা লাগে: চাঁদের আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাঁদের মিষ্টি আলো দেখতাম আর খুব ভালা লাগে: চাঁদের মিষ্টি আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাকরি কইরতাম আর ভালো লাগে না: চাকরি করতে আর ভালো লাগে না
- চাবি দি তালা খোলোনের হর বেগগিন দেইখতে হাইরবা: চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে
- চাষাবাদ করি আই সময় কাডাই: চাষাবাদ করে আমি সময় কাটাই
- চিঠি সাধারণত খামে ভরি হাডানো অয়: চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়
- চুপ আছিলাম বুঝাইছি অনেক লাভ অয়নো: চুপ ছিলাম বুঝাইছি অনেক লাভ হয়নি
- চুল হইড়বার সমস্যা লই ডাক্তারের কাছে গেছিলাম অন যাই দেই হেতে নিজেই টাক: চুল পরার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে দেখি ডাক্তার নিজেই টাক
- চুল হায় বয়সে: চুল পাকে বয়সে
- চেতি গেলেন তো হারি গেলেন: রেগে গেলেন তো হেরে গেলেন