How well do you know Noakhailla?
The tongue of the Meghna coast. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Noakhailla words and meanings
- আর এবছর হেতে বিশাল করি সারপ্রাইজ দিছে আরে: আর এবছর সে বিশাল করে সারপ্রাইজ দিয়েছে আমাকে
- আর ওনগা হরালেয়া করা উচিত: আমার এখন পড়ালেখা করা উচিত
- আর কত ছুডি কাডাইয়ুম: আর কত ছুটি কাটাবো?
- আর কফি বেশি হছন্দ: আমার কফি বেশি পছন্দ
- আর কাছে আরও সময় চাইতো: আমার কাছে আরও সময় চাইতো
- আর কাছে ধরা হরনের হর ও স্বীকার না করি উল্টা আর গাত আত উডায়: আমার কাছে ধরা পড়ার পরেও স্বীকার না করে উল্টা আমার গায়ে হাত তুলে
- আর কাজ ও ব্যস্ততা বাইড়ছে: আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে
- আর কাবিনের টেয়া তোর আরে হতি মাসে মাসে দেন লাইগবো: আমার কাবিনের টাকা তোমাকে প্রতি মাসে মাসে দিতে হবে
- আর কালা কোত্তা আছে: আমার কালো জামা আছে
- আর কালা কোত্তা নাই: আমার কালো জামা নাই
- আর কিন্ত সোভায়েত দেশ ভালা লাইগদ: আমার কিন্তু সোভিয়েত দেশ ভালো লাগত
- আর কোনদিন মনে অয় ন আই কিল্লেই ছোডো অইয়ুম: আমার কখনো মনে হয় নি আমি কেন ছোট হবো
- আর কোনো বন্দু নাই: আমার কোনো বন্ধু নেই
- আর কোলে আই বাইচ্চাগা হিগার মারে টোগায় মনে ওয়: আমার কোলে এসে শিশুটি তার মাকে খোঁজে মনে হয়
- আর খালার দুগা হোলা আছে: আমার খালামুনির দুইটা ছেলে আছে
- আর খালার বাসাত হেরা কি ঠিক অইবো: আমার খালার বাসাতে ফেরা কি ঠিক হবে
- আর খালার বিয়া অইছে ২০১৫ তে: আমার খালামুনির বিয়ে হইছে ২০১৫তে
- আর খিদা পাইতেছে: আমার খিদে পাচ্ছে
- আর খিদা লাগে ন: আমার ক্ষুধা লাগে নি
- আর খিদা হাইছে: আমার খিদে পেয়েছে
- আর খুব ভয় লাইগসে কোনো দিন আই কিডন্যাপ অই যাই: আমার খুব ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না যাই
- আর গরি আন খুজি হাইয়ের না: আমার ঘড়ীটা খুজে পাচ্ছি না
- আর গায়ইয়ের রঙ্গ হইলো লাল: আমার গাড়ির রঙ হলো লাল
- আর গার্লফ্রেন্ড এর বয়স ১৯ বছর: আমার গার্লফ্রেন্ড এর বয়স ১৯ বছর
- আর গার্লফ্রেন্ড এর হরিবারের ডিফেন্স এর জব বোলে হছন্দ ন: আমার গার্লফ্রেন্ড এর পরিবারের ডিফেন্স এর জব নাকি পছন্দ না
- আর গেরামের বাড়ীর উঠান অনেক বড়: আমার গ্রামের বাড়ীর উঠান অনেক বড়
- আর গেরামের মানুষগোর লগে কোন রকম কইজ্জা নাই: আমার গ্রামের মানুষদের মধ্যে কোন রকম ঝগড়া নেই
- আর ঘুইত্তে মেলা ভালা লাগে: আমার ঘুরতে অনেক ভালো লাগে
- আর চাচা হোড় বেকে আলহামদুলিল্লাহ নিজেগো বাড়ি গাড়ি করি হালাইছেন: আমার চাচা শ্বশুর সবাই আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি গাড়ি করে ফেলেছেন
- আর ছোট ভাই বিয়ালে সাদে উঠি লগের ঘরের সাদে কইতর দেখি: আমার ছোট ভাই বিকালে ছাদে উঠে পাশের বাসার ছাদের কবুতর দেখে
- আর ছোট ভোইন খুবি বোকা: আমার ছোট বোন খুবই বোকা
- আর ছোট ভোইনরে আইজ্জা বেয়ানে হাস্ফাতালে নি গেসে: আমার ছোট বোনকে আজকে সকালে হাসপাতালে নেয়া হয়েছে
- আর ছোটভাইয়ের ফ্রিও ফল অইলো জামরুল: আমার ছোট ভাইয়ের প্রিয় ফল হলো জামরুল
- আর ছোড বইন এককান স্কুলে হড়: আমার ছোট বোন একটি বিদ্যালয়ে পড়ে
- আর ছোড বইন স্কুলে যাইতো চায় না: আমার ছোট বোন বিদ্যালয়ে যেতে চায় না
- আর ছোড বইনগা কেক্কান যানি ঠান্ডা অই গেছে: আমার ছোট বোন কেমন যেন শান্ত হয়ে গেছে
- আর ছোড বইনের গরম লাগের: আমার ছোট বোনের গরম লাগছে
- আর ছোড ভাই এককান স্কুলে হড়ালেয়া করে: আমার ছোট ভাই একটি বিদ্যালয়ে পড়ালেখা করে
- আর ছোড ভাই মুরগির মাংস খাইতাম ভালোবাসে: আমার ছোট ভাইটি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে
- আর ছোড ভাইয়ের ইস্কুলে যাই হরালেয়া করতে চায় না: আমার ছোট ভাইয়ের বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে ভাল লাগে না
- আর ছোডো বইন নানার বাড়ীত ঘুইরতো গেছে: আমার ছোটো বোন নানার বাড়ীতে ঘুরতে গিয়েছে
- আর ছোডো ভাই দুই মাস হরে বিদ্যেসে হড়ালেয়া কইরতো যাইবো: আমার ছোটো ভাই দুই মাস পর বিদেশে পড়ালেখা করতে যাবে
- আর জামাই আরে অনেক ভালোবাসে: আমার স্বামী আমাকে খুব ভালোবাসে
- আর জামাই রাইচ্চা বন্ধুদের লোগে আড্ডা দেয়: আমার স্বামী রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়
- আর জামাই রাত জাগি বিভিন্ন মাইয়ার লগে কতা কয়: আমার স্বামী বিভিন্ন মেয়ের সাথে সারা রাত জেগে কথা বলে
- আর জামাইরে আই অনেক ভালোবাসি: আমার স্বামীকে আমি খুব ভালোবাসি
- আর জীবন আই তোরে লই বাইচবার লাই দিমু: আমার জীবন আমি তোমাকে নিয়ে বাঁচার জন্য দিব
- আর জীবনে কেউ নাই তুউই ছাড়া: আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
- আর জীবনে কোন স্বপ্ন নাই তুউই ছাড়া: আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া
- আর টেয়া নাই: আমার টাকা নাই