How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমার জামাইয়ের বেগকিসুতে হেয় দোষ দেহে: আমার স্বামীর সবকিছুতে উনি দোষ দেখেন
- আমার জামাইরে আমি মেলা ভালবাসি: আমার স্বামীকে আমি খুব ভালোবাসি
- আমার জীবন আমি তোমারে নিয়া বাঁচার লাইজ্ঞা দিয়াম: আমার জীবন আমি তোমাকে নিয়ে বাঁচার জন্য দিব
- আমার জীবনে কেউ নাই তুমি ছাড়া: আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
- আমার জীবনে কোন স্বপ্ন নাই তুমি ছাড়া: আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া
- আমার টেহা নাই: আমার টাকা নাই
- আমার ঠান্ডা লাগসে: আমার ঠান্ডা লেগেছে
- আমার তো একটা হাত খরচ লাগে তাও হেয় দেয়না: আমার তো একটা হাত খরচ লাগে তাও সে দেয়না
- আমার তো মনে হয় মাইয়ারার একাধিক ডেট করন উচিত: আমার তো মনে হয় মেয়েদের একাধিক ডেট করা উচিত
- আমার দাঁত মেলা ব্যথা করতাসে: আমার দাঁত অনেক ব্যথা করছে
- আমার দাদা চুলে সইরষার তেল দেয়: আমার দাদা চুলে সরিষার তেল দেয়
- আমার দাদার বাড়ীর পিসনে একটা পেয়ারা গাছ আসে: আমার দাদার বাড়ীর পিছনে একটি পেয়ারা গাছ আছে
- আমার দিকে তাকায়া একটা মাইয়া কইল: আমার দিকে তাকিয়ে একটি মেয়ে বলল
- আমার দিকে তো আর তাকাও না, চোখ থাকে অন্য মাইয়ারার দিকে!: আমার দিকে তো আর তাকাও না, চোখ থাকে অন্য মেয়েদের দিকে
- আমার দুই চোখ কিসু খুজেনা তোমারে ছাড়া: আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া
- আমার দুই বিয়া হইসে: আমার দুই বিয়ে হয়েছে
- আমার দুইটা আবু আসে: আমার দুইটি বাবু আছে
- আমার দুইদিন ধইরা সর্দি কাশি: আমার দুইদিন ধরে সর্দি কাশি
- আমার দুইদিন বাদে বিয়া হইব: আমার দুইদিন পরে বিয়ে হবে
- আমার দ্বিতীয় বিয়া নিয়া আমার নিজের কাক্কারা, মামারা খোঁচা মাইরা কথা কয়: আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার নিজের কাকারা, মামারা খোঁচা মেরে কথা বলে
- আমার নানা কইসে সইরষার তেল চুল পড়া কমায়: আমার নানা বলেছে সরিষার তেল চুল পড়া কমায়
- আমার নীল আকাশ দেখতে অনেক ভালা লাগে: আমার নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে
- আমার নৌকায় ঘুরতাম মেলা ভালো লাগে: আমার নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে
- আমার পকেট মানি লাগব: আমার পকেট মানি লাগবে
- আমার পড়ালেহা করতে এক্কেরেই ভালালাগেনা: আমাকে পড়ালেখা করতে একদমই ভাল লাগে না
- আমার পড়ালেহা করতে ভালা লাগে নাহ: আমার পড়ালেখা করতে ভালো লাগে নাহ
- আমার পড়ালেহা করতে হইব: আমাকে পড়ালেখা করতে হবে
- আমার পরিবার আইজকে বিহালে তোমার পরিবারের লগে কথা কইব: আমার পরিবার আজকে বিকালে তোমার পরিবারের সাথে কথা বলবে
- আমার পরিবার তোমারে কোনদিনও মাইন্না নিত না: আমার পরিবার তোমাকে কোনদিনও মেনে নেবে না
- আমার পরিবারে আমি আম্মা, আব্বা আর একটা ছোট্ট বইন: আমার পরিবারে আমি মা, বাবা এবং একটি ছোট্ট বোন
- আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা বর্তমানে মেলা খারাপ: আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুব খারাপ
- আমার পরিবারের বেহেইরে নিয়া আজেবাজে কথা কয়: আমার পরিবারের সবাইকে নিয়ে আজেবাজে কথা বলে
- আমার পরিবারের বেহের সাথে ও কথা কওক এইডা চাই: আমার পরিবারের সবার সাথে ও কথা বলুক এটা চাই
- আমার পরীক্ষা দিতে একদমই ভালা লাগে না: আমার পরীক্ষা দিতে একদমই ভালো লাগে না
- আমার পসন্দ হয় এমন ছেড়া আমার বাপ মায়ের পসন্দ হয় না: আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না
- আমার পসন্দ হয় এমন মাইয়া তারার পসন্দ হয় না: আমার পছন্দ হয় এমন মেয়ে তাদের পছন্দ হয় না
- আমার পসন্দের ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি: আমার পছন্দের ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি
- আমার পসন্দের ফুটবল দল আর্জেন্টিনা: আমার পছন্দের ফুটবল দল আর্জেন্টিনা
- আমার পা ব্যাথা করতাসে: আমার পা ব্যাথা করছে
- আমার প্রতিদিন খেলাধুলা করতে ভালা লাগে: আমার প্রতিদিন খেলাধুলা করতে ভালো লাগে
- আমার প্রত্যেকদিন পেয়ারা খাইতে খুব ভালা লাগে: আমার প্রতিদিন পেয়ারা খেতে খুব ভালো লাগে
- আমার প্রথম বিয়া আমারে জোর কইরা দেয়: আমার প্রথম বিয়ে আমাকে জোর করে দেয়
- আমার প্রথম ভালোবাসার মানুষটা আসিল ভুল: আমার প্রথম ভালোবাসার মানুষটা ছিলো ভুল
- আমার প্রশ্নের জবাব দেন: আমার প্রশ্নের জবাব দিন
- আমার প্রিয় একটা বই হারায়া গেসে: আমার প্রিয় একটা বই হারিয়ে গেছে
- আমার ফুফু চাচারাও আমরারে দেখতে পারত না: আমার ফুফু চাচারাও আমাদের দেখতে পারত না
- আমার ফুফু চাচারাও আমারে মেলা ভালবাসে: আমার ফুফু চাচারাও আমাকে অনেক ভালবাসে
- আমার ফেসবুক আইডিটা যদি চিড়িয়াখানা হইতো: আমার ফেসবুক আইডিটা যদি চিড়িয়াখানা হতো
- আমার ফোন নম্বর ব্লক কইরা দেয়: আমার ফোন নম্বর ব্লক করে দেয়
- আমার বই পড়তে মেলা ভালালাগে: আমার বই পরতে অনেক ভাল লাগে