‘আমার পসন্দ হয় এমন ছেড়া আমার বাপ মায়ের পসন্দ হয় না’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না
The same in other regions
- Chattogram: আর ফসন্দ অয় এইল্লে ফোয়া আর বাবা মায়ের ফসন্দ ন অয়
- Noakhali: আর হছন্দ ওয় এক্কা হোলা আর বাপ মার হছন্দ ওয় নাহ
- Sylhet: আমার ফছন্দ হয় এমন ফুয়া আমার বাফ মাইয়ের ফছন্দ হয় না
- Barishal: মোর পছন্দ হয় হেরহম পোলা মোর বাপ মায়ের পছন্দ হয় না
See ‘আমার পছন্দ হয় এমন ছেলে আমার বাবা মায়ের পছন্দ হয় না’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited