How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আমার বইডা কই?: আমার বইটা কোথায়?
- আমার বইন অবিবাহিত: আমার বোন অবিবাহিত
- আমার বইন আমার সাথে বেগ সময় থাকতে চায়: আমার বোন আমার সাথে সব সময় থাকতে চায়
- আমার বইন ইদানীং মেলা খারাপ আচরন করে: আমার বোন ইদানীং অনেক খারাপ আচরন করে
- আমার বইন কেন এই পথে পা বাড়াইলো জানাজানি হইলে কেমনে মুখ দেহায়াম হেই চিন্তায় ঘুমাইতে পারতাসি না: আমার বোন কেন এই পথে পা বাড়ালো জানাজানি হলে কিভাবে মুখ দেখাবো সেই চিন্তায় ঘুমাতে পারছি না
- আমার বইন গ্রামের বাড়ীত গিয়া পুস্কুনিতে গোসল করে: আমার বোন গ্রামের বাড়ীতে গিয়ে পুকুরে গোসল করে
- আমার বইন হের বন্ধুর লগে ঘুরতে যাইতে চায়: আমার বোন তার বন্ধুর সাথে ঘুরতে যেতে চায়
- আমার বইনও চাইতো না কোনো ছাড়াছাড়িতে যাইতে: আমার বোনও চাইতো না কোনো ছাড়াছাড়িতে যেতে
- আমার বইনরে কেমনে এই পথ থাইক্কা সরায়া আনবাম কিসুই বুঝতে পারতাসি না: আমার বোনকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনবো কিছুই বুঝতে পারছি না
- আমার বইনের কাম, কথা অনেক দিন ধইরাই সন্দেহজনক মনে হওনে আমি তারে নজরে রাখসিলাম: আমার বোনের কাজ কথা অনেক দিন ধরেই সন্দেহজনক মনে হওয়ায় আমি তাকে নজরে রাখছিলাম
- আমার বউ আমার থাইক্কা বয়সে ৮ বছরের ছোট: আমার স্ত্রী আমার থেকে বয়সে ৮ বছরের ছোট
- আমার বউ আমারে কোনদিনও খোঁচা মাইরা কথা কয় নাই: আমার বউ আমাকে কোনদিনও খোঁচা মেরে কথা বলেনি
- আমার বউ আমারে ভালবাসে না: আমার স্ত্রী আমাকে ভালোবাসে না
- আমার বউ একদিনও সময়মতো টেবিলে খাওন দিতে পারে না অনেক সময় বাইরে গিয়া নাস্তা করি: আমার স্ত্রী একদিনও সময়মতো টেবিলে খাবার দিতে পারে না অনেক সময় বাইরে গিয়ে নাস্তা করি
- আমার বউ দেখতেও সুন্দরী: আমার স্ত্রী দেখতেও সুন্দরী
- আমার বড় বইন আমারে মেলা ভালবাসে: আমার বড় বোন আমাকে অনেক ভালবাসে
- আমার বড় বইন এতো সহালে ঘুম থাইক্কা উঠতে ফারে না: আমার বড় বোন এতো সকালে ঘুম থেকে উঠতে পারে না
- আমার বড় বইন প্রচন্ড অলস একটা কাম সময়মতো করতে ফারে না: আমার বড় বোন প্রচন্ড অলস একটা কাজ সময়মতো করতে পারে না
- আমার বড় বইনডা কাঁচা আমের শরবত খাইতে মেলা ভালবাসে: আমার বড় বোনটি কাঁচা আমের শরবত খেতে খুব ভালবাসে
- আমার বড় বইনের আইজ মন ভালা নাই: আমার বড় বোনের আজকে মন ভালো নেই
- আমার বড় বইনের বিয়া হইসে ১৩ বছর: আমার বড় বোনের বিয়ে হয়েছে ১৩ বছর
- আমার বড় বোইনরে আমি অনেক ভালবাসি: আমার বড় বোনকে আমি অনেক ভালবাসি
- আমার বড় ভাই এহন হের বন্ধুরার লগে সিগারেট খায় না: আমার বড় ভাই এখন তাঁর বন্ধুদের সাথে সিগারেট খায় না
- আমার বড় ভাই বেগুন তরকারির ঝোল দিয়া দুপুরে ভাত খাইসে: আমার বড় ভাই বেগুন তরকারির ঝোল দুপুরে ভাত খেয়েছে
- আমার বড় ভাই সাত মাস প্রেম কইরা একজনরে বিয়া করসে: আমার বড় ভাই সাত মাস প্রেম করে একজনকে বিয়ে করেছে
- আমার বড় মাইয়ার বিয়ার আয়োজন চলতাসে: আমার বড় মেয়ের বিয়ের আয়োজন চলছে
- আমার বন্ধু আজকে সকালে ফুটবল খেলসে: আমার বন্ধু আজকে সকালে ফুটবল খেলেছে
- আমার বন্ধু আমার বেগ কথা খুবই মনোযোগ দিয়ে হুনে: আমার বন্ধু আমার সব কথা খুবই মনোযোগ দিয়ে শুনে
- আমার বন্ধু আমারে একটা লাল গোলাপ কিন্না দিসে: আমার বন্ধু আমাকে একটি লাল গোলাপ কিনে দিয়েছে
- আমার বন্ধু আমারে লাল শাড়ি কিন্না দিসে: আমার বন্ধু আমাকে লাল শাড়ি কিনে দিয়েছে
- আমার বন্ধু ইস্কুলের মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে: আমার বন্ধু বিদ্যালয়ের মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে
- আমার বন্ধু এইবার ছুটিতে রাজশাহী ঘুরতে যাইব: আমার বন্ধু এইবার ছুটিতে রাজশাহী ঘুরতে যাবে
- আমার বন্ধু এহন ঘুমাইতে যাইব: আমার বন্ধু এখন ঘুমাতে যাবে
- আমার বন্ধু কিসু লিখতে পারেনা আফনের নাম ছাড়া: আমার বন্ধু কিছু লিখতে পারেনা আপনার নাম ছাড়া
- আমার বন্ধু ছেড়িরার লগে সারা রাইত জাইজ্ঞা কথা কয়: আমার বন্ধু মেয়েদের সাথে সারা রাত জেগে কথা বলে
- আমার বন্ধু যারে ভালবাসে হেয় রাজশাহী থাকে: আমার বন্ধু যাকে ভালবাসে সে রাজশাহী থাকে
- আমার বন্ধু হয়ত আমারে মেলা ভালবাসে: আমার বন্ধু হয়ত আমাকে অনেক ভালবাসে
- আমার বন্ধুত্ব ছাড়া অন্য কিসুর ইচ্ছা আসিল না: আমার বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর ইচ্ছা ছিল না
- আমার বন্ধুর বিয়া আইজকা: আমার বন্ধুর বিয়ে আজ
- আমার বন্ধুর মেলা মন খারাপ: আমার বন্ধুর খুব মন খারাপ
- আমার বন্ধুরা আমার জীবনের মেলা গুরুত্বপূর্ণ অংশ: আমার বন্ধুরা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ
- আমার বন্ধুরা আমারে ভালবাসা দেয়: আমার বন্ধুরা আমাকে ভালবাসা দেয়
- আমার বন্ধুরা বেহেই মেলা মেধাবী: আমার বন্ধুরা সবাই খুব মেধাবী
- আমার বন্ধুরা সপ্তাহের মাঝে দুইডা ফুটবল ম্যাচ খেলতে পারে: আমার বন্ধুরা সপ্তাহের মধ্যে দুইটি ফুটবল ম্যাচ খেলতে পারে
- আমার বন্ধুরা সহাল বেলা ফুটবল খেলত মাঠে যায়: আমার বন্ধুরা সকাল বেলা ফুটবল খেলতে মাঠে যায়
- আমার বন্ধুরা হাচাই ভালা মনের মানুষ: আমার বন্ধুরা সত্যিই ভালো হৃদয়ের মানুষ
- আমার বন্ধুরার লগে ঘুরতে মেলা ভালা লাগে: আমার বন্ধুদের সাথে ঘুরতে খুব ভালো লাগে
- আমার বয়স ২৫ হইলেও আমি ৫ বছর কন্সিডার করতাম: আমার বয়স ২৫ হলেও আমি ৫ বছর কন্সিডার করতাম
- আমার বাইরে ঘুরতে যাওনের কোন ইচ্ছা আসিল না: আমার বাহিরে ঘুরতে যাওয়ার কোন ইচ্ছা ছিল না
- আমার বাংলা বুঝতে অসুবিধা হইতাসে: আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে