How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- আফনে কি আমরার বাড়িত আইসেন: আপনি কি আমাদের বাড়িতে এসেছেন
- আফনে কি আমার প্রশ্নের জবাব দিতে ফারবাইন?: আপনি কি আমার প্রশ্নের জবাব দিতে পারেন?
- আফনে কি আমারে আগে কোনদিন দেখসেন ?: আপনি কি আমাকে আগে কোনদিন দেখেছেন ?
- আফনে কি আমারে একটা ছবি তুলতে ফারেন?: আপনি কি আমাকে একটি ছবি তুলতে পারেন?
- আফনে কি আমারে কোনদিনও ভালবাসবেন না ?: আপনি কি আমাকে কোনদিনও ভালবাসবেন না ?
- আফনে কি আমারে চিনতে পারসেন?: আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
- আফনে কি আমারে ভালবাসেন?: আপনি কি আমাকে ভালবাসেন?
- আফনে কি এই প্রশ্নের জবাব দিতে ফারবাইন?: আপনি কি এই প্রশ্নের জবাব দিতে পারবেন?
- আফনে কি এই বইডা পড়তে পারেন?: আপনি কি এই বইটি পড়তে পারেন?
- আফনে কি এইহানে থাকতে ফারেন?: আপনি কি এখানে থাকতে পারেন?
- আফনে কি এইহানে রাস্তা দেখতে পাইতাসেন?: আপনি কি এখানে রাস্তা দেখতে পাচ্ছেন?
- আফনে কি একটা বাংলা গান গাইতে পারেন?: আপনি কি একটি বাংলা গান গাইতে পারেন?
- আফনে কি একটা বাংলা নাটক দেখতে পারেন?: আপনি কি একটি বাংলা নাটক দেখতে পারেন?
- আফনে কি একটা বাংলা বই পড়তে পারেন?: আপনি কি একটি বাংলা বই পড়তে পারেন?
- আফনে কি কথা কইতে ফারেন ইংরেজিতে?: আপনি কি কথা বলতে পারেন ইংরেজিতে?
- আফনে কি কুনো কবিতা লিখতে পারেন?: আপনি কি কোনো কবিতা লিখতে পারেন?
- আফনে কি কুনো গানে নাচতে পারেন?: আপনি কি কোনো গানে নাচতে পারেন?
- আফনে কি কুনো ভুল করতাসেন?: আপনি কি কোনো ভুল করেছেন?
- আফনে কি কোনো ভুল বুঝতে পারেন?: আপনি কি কোনো ভুল বুঝতে পারেন?
- আফনে কি খামারের পশু ফছন্দ করেন?: আপনি কি খামারের পশু পছন্দ করেন?
- আফনে কি গান লিখতে ফারেন?: আপনি কি গান লিখতে পারেন?
- আফনে কি জানেন এইহানে মেলা ছেড়া কমেন্ট পড়তে আইব: আপনি কি জানেন এখানে অনেক ছেলে কমেন্ট পড়তে আসবে
- আফনে কি পড়ালেহা করতে পারেন?: আপনি কি পড়া লিখা করতে পারেন?
- আফনে কি বাংলা কবিতা লিখতে ফারেন?: আপনি কি বাংলা কবিতা লিখতে পারেন?
- আফনে কি বাংলা নাটক দেখতে পারেন?: আপনি কি বাংলা নাটক দেখতে পারেন?
- আফনে কি বিদেশে যাইতে চান?: আপনি কি বিদেশে যেতে চান?
- আফনে কিতা অন্যান্য বই পড়তাসেন?: আপনি কী অন্যান্য বই পড়েছেন?
- আফনে কিতা আমারে একটা গান গায়া হুনাইতে ফারবেন ?: আপনি কি আমাকে একটি গান গেয়ে শুনাতে পারবেন ?
- আফনে কিতা এই বিয়াতে রাজি হইসেন ?: আপনি কি এই বিয়েতে রাজি হয়েছেন ?
- আফনে কিতা চান আমি এইহান থাইক্কা চইল্লা যাই ?: আপনি কি চান আমি এখান থেকে চলে যাই ?
- আফনে কিতা রাইতে খাইসেন ?: আপনি কি রাতে খেয়েছেন ?
- আফনে কেমত আসেন?: আপনি কেমন আছেন?
- আফনে কেমন আসেন: আপনি কেমন আছেন ?
- আফনে খেলায় জিতলেন: আপনি খেলায় জিতলেন
- আফনে ঘুম থাইক্কা উঠতে চান না: আপনি ঘুম থেকে উঠতে চান না
- আফনে থানায় গিয়া একটা মামলা করেন: আপনি থানায় গিয়ে একটা মামলা করেন
- আফনে নিজে অসুখী হয়া কেমনে অন্যরে ভালবাইসা সুখী করবেন: আপনি নিজে অসুখী হয়ে কিভাবে অন্যকে ভালোবেসে সুখী করবেন
- আফনে নিজে কিসু একটা করেন: আপনি নিজে কিছু একটা করেন
- আফনে নিজে কিসু করনের চেষ্টা করেন যেন পরিবারের সাহায্য হয়: আপনি নিজে কিছু করার চেষ্টা করেন যেন পরিবারের সাহায্য হয়
- আফনে নিজের পরিবার নিয়া বসেন: আপনি নিজের পরিবার নিয়ে বসুন
- আফনে ফুটবল খেলায় হাইরা গেলেন: আপনি ফুটবল খেলায় হেরে গেলেন
- আফনে বাইচ্চা আসেন?: আপনি বেঁচে আছেন?
- আফনে মেলা কষ্টে নিজেরে সামলায়া নিসেন: আপনি খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছেন
- আফনে মেলা ভালা মানুষ: আপনি অনেক ভালো মানুষ
- আফনে মেলা সুন্দর কইরা কথা কন: আপনি খুব সুন্দর করে কথা বলেন
- আফনে মেলা সুন্দরমতন সমস্যাডা সমাধান করসেন: আপনি খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করেছেন
- আফনে যদি পুলিশরে বেগটা খুইল্লা কন তাইলেই দেখবেন সমস্যার সমাধান হয়া গেসে: আপনি যদি পুলিশকে সবটা খুলে বলেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে
- আফনে যান এইহান থাইক্কা: আপনি যান এখান থেকে
- আফনে যে মানুষটরে ভালবাসবেন তারে যদি না বুঝতে পারেন তাইলে আফনের এই প্রেমের কোনে অর্থ নাই: আপনি যে মানুষটিকে ভালবাসবেন তাকে যদি না বুঝতে পারেন তাহলে আপনার এই প্রেমের কোনো অর্থ নেই
- আফনে যেই ছেড়াডারে ভালবাসেন সেই ছেড়াডা কি আফনেরে ভালবাসে ?: আপনি যেই ছেলেকে ভালবাসেন সেই ছেলেটি কি আপনাকে ভালবাসে ?