‘তোমার পড়াশুনা কইরা কিতা হইব যদি তুমি যারে ভালবাসো তারেই না পাও’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
তোমার পড়াশোনা করে কি হবে যদি তুমি যাকে ভালোবাসো তাকেই না পাও
The same in other regions
- Chattogram: তোয়ার ফোন্না ফরিয়েরে লাবহান কি যদি তুই যারে ভালোবাসো তারেই ন ফো
- Noakhali: তোয়ার হরালেয়া করি কিয়া অইবো যদি তুই যারে ভালোবাসো হেতারেই নাহাও
- Sylhet: তোমার ফড়াশোনা করিয়া কিতা অইবো যদি তুমি যারে ভালোফাও তারেই না ফাও
- Barishal: তোমারে পড়াল্যাহা কইররা কি হইবে যদি তুমি যারে ভালবাসো হ্যারেই না পাও
See ‘তোমার পড়াশোনা করে কি হবে যদি তুমি যাকে ভালোবাসো তাকেই না পাও’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited