How well do you know Mymensingh dialect?
The tongue of the Mymensingh ballads. Ten questions, four options each. Then a picture of your score and a link to challenge a friend.
Mymensingh dialect words and meanings
- ১৫ দিনের মধ্যেই আমরার বিয়া হইল: ১৫ দিনের মধ্যেই আমাদের বিয়ে হইলো
- ২৮ বছর ধইরা আমার আম্মা কষ্ট কইরা গেসেন: ২৮ বছর ধরে আমার মা কষ্ট করে গেছেন
- অইহানে ছেড়া মেলা কিপটা আসিল আমি দুইবেলা ভাত খাইতে পারতাম না: সেখানে ছেলে অনেক কিপটা ছিলো আমি দুইবেলা ভাত খেতে পারতাম না
- অতিরিক্ত পানি পায়া গাছগুলা মইরা যাইত না তো?: অতিরিক্ত পানি পেয়ে গাছগুলো মরে যাবে না তো?
- অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়া দিতাসে খালি আমারার বাড়িতেই পানি দিতাসে না: অথচ আসে পাশের সব বাড়ি তেই পানি দিয়ে দিচ্ছে শুধু আমাদের বাড়িতেই পানি দিচ্ছে না
- অনেক কইসি যে এরকম আর ভুলেও হইবনা কহনো: অনেক বলেছি যে এরকম আর ভুলেও হবেনা কখনো
- অনেক ছাত্র ছাত্রী নতুন ভর্তি হইসে: অনেক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে
- অনেক তোমার সংসারে দায়িত্ব পালন করসি: অনেক তোমার সংসারে দায়িত্ব পালন করেছি
- অনেক দিন আব্বার বাসায় আসিলাম: অনেক দিন বাবার বাসায় ছিলাম
- অনেক দূরে যেইহানে কেউ নাই: অনেক দূরে যেখানে কেউ নেই
- অনেক পরিচিত লোকজন আসেন: অনেক পরিচিত লোকজন আছেন
- অনেক মানুষ এহনো পিসনে লাইনে দাঁড়ায়া আসে: অনেক মানুষ এখনো পেছনে লাইনে দাঁড়িয়ে আছে
- অনেকগুলা কবুতর আকাশে উড়তাসে: অনেকগুলো কবুতর আকাশে উড়ছে
- অনেকগুলা নতুন বই দেইক্ষা আমি অবাক হয়া কইলাম: অনেকগুলো নতুন বই দেখে আমি অবাক হয়ে বললাম
- অনেকগুলা রাশিয়ান শব্দ শিখসিলাম: অনেকগুলো রাশিয়ান শব্দ শিখেছিলাম
- অনেকদিন বাদে তোমারে দেখলাম: অনেক দিন পর তোমাকে দেখলাম
- অনেকবার বেহেই কথা কইসে বুঝাইতে চাইসে যে কি সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নাই: অনেকবার সবাই কথা বলেছে বোঝাতে চেয়েছে যে কি সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নি
- অনেকবার লালবাগ কেল্লার কথা হুনসি: অনেকবার লালবাগ কেল্লার কথা শুনেছি
- অনেকে আরো কয় যে বিয়া করলে মাইনষে নাকি গাধা হয়: অনেকে আরো বলে যে বিয়ে করলে মানুষ নাকি গাধা হয়
- অনেকে কয় প্রেম করলে মাইনষে বেক্কল হয়: অনেকে বলে প্রেম করলে মানুষ বোকা হয়
- অনেকেই শখের বশে কবুতর পালে: অনেকেই শখের বশে কবুতর পালন করেন
- অন্য কোনেহানে বিয়া কইরা ভালা থাকবা তা কেমনে হয়: অন্য কোথাও বিয়ে করে ভালো থাকবা তা কীভাবে হয়
- অন্যদিকে আফনের জামাইও লোক হিসাবে ভালা না: অন্যদিকে আপনার স্বামীও লোক হিসেবে ভাল না
- অন্যের দোষ সহজেই খুঁইজ্জা পাওয়ন যায়: অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়
- অবশ্যই আফনে নিয়মিত নামাজ পইড়া আল্লাহর কাসে শান্তি প্রার্থনা করতে পারেন: অবশ্যই আপনি নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করতে পারেন
- অল্প সময় আসিল হেয় তাতেই মায়ায় পইরা আসি: অল্প সময় ছিলো সে তাতেই মায়ায় পরে আছি
- অল্পবয়সী একটা ছেড়া বাইরে ফুটপাতে দৌড়াইতাসে: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- অসম্ভব ভালা ছবি: অসম্ভব ভাল ছবি
- অসম্ভব ভালা লিখসেন: অসম্ভব ভালো লিখেছেন
- অসাধারণ একটা বই পড়সি: অসাধারণ একটি বই পড়েছি
- অসাধারণ কইরা লেখসেন: অসাধারণ করে লিখেছেন
- অসুখে হেয় কয়েক বছর ভুগসিলেন: অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন
- আইজ আমার মন ভালা নাই: আজকে আমার মন ভালো নেই
- আইজ আমারে কয় আমি নাকি তার যোগ্য না: আজ আমাকে বলে আমি নাকি তার যোগ্য না
- আইজ কোন খেলা হইতো না: আজ কোনো খেলা হবে না
- আইজ ছুটির দিন: আজ ছুটির দিন
- আইজ রাইতে আব্বা হঠাৎ কইরা অসুস্থ হয়া পড়সে খবর হুইন্না হাসপাতালে আইলাম: আজ রাতে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে হাসপাতালে এলাম
- আইজ সহালে আমি আর আমার বন্ধুরা ফুটবল খেলতে মাঠে গেসি: আজ সকালে আমি এবং আমার বন্ধুরা ফুটবল খেলতে মাঠে গিয়েছি
- আইজ সিলেটে বৃষ্টি হইব: আজ সিলেটে বৃষ্টি হবে
- আইজকা আমার খাইতে ভালা লাগতাসেনা: আজকে আমার খেতে ভালো লাগছে না
- আইজকা আমার জন্মদিন: আজকে আমার জন্মদিন
- আইজকা তোমারে দেখতে আইব?: আজকে তোমায় দেখতে আসবে?
- আইজকাল কী যে করসে ছেড়াডা: আজকাল কী যে করছে ছেলেটা
- আইজকাল পড়াশুনার চাপ অনেক বেশি: আজকাল পড়াশোনার চাপ অনেক বেশি
- আইজকে আমার ছোট বইন রান্না করসে: আজকে আমার ছোট বোন রান্না করেছে
- আইজকে আমি বাইরে যায়ামই: আজকে আমি বাহিরে যাবোই
- আইজকে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট খেলায় জিত্তা গেসে: আজকে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট খেলায় জিতে গেছে
- আইজকে ইস্কুলে তোমরারে কিতা কিতা পড়াইসে?: আজকে স্কুলে তোমাদের কি কি পড়িয়েছে?
- আইজকে কয় তারিখ?: আজকে কত তারিখ?
- আইজকে জুম্মার দিন: আজকে জুম্মার দিন