‘জীবনে অনেক গান হুনি তারফরেও কিল্লেগা জানি না এই গান গুলার মত এত ভালা লাগে না’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না
The same in other regions
- Chattogram: জিবন অত বউত গান ফুইন্নি তারফরো কেন যানি গান এগুনর নান এত গম ন লাগে
- Noakhali: জীবনে অনেক গান হুনি তারপর ও কেন জানি না এই গুলার মত আর ভালা লাগে না
- Sylhet: জীবনে বহুত গান হুনি এরবাদেও খেনে জানি না অউ গান গুইন্তর মতো অতো ভালা লাগে না
- Barishal: জীবনে বেমালা গান হুনি হেরপরেও কির লইজ্ঞা জানি না এই গানগুলার নাহান এত ভালো লাগে না
See ‘জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না’ in every region
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited