‘জীবনে অনেক গান হুনি তারফরেও কিল্লেগা জানি না এই গান গুলার মত এত ভালা লাগে না’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
জীবনে অনেক গান শুনি তারপরেও কেন জানি না এই গান গুলোর মত এত ভালো লাগে না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: জিবন অত বউত গান ফুইন্নি তারফরো কেন যানি গান এগুনর নান এত গম ন লাগে
- নোয়াখালী: জীবনে অনেক গান হুনি তারপর ও কেন জানি না এই গুলার মত আর ভালা লাগে না
- সিলেট: জীবনে বহুত গান হুনি এরবাদেও খেনে জানি না অউ গান গুইন্তর মতো অতো ভালা লাগে না
- বরিশাল: জীবনে বেমালা গান হুনি হেরপরেও কির লইজ্ঞা জানি না এই গানগুলার নাহান এত ভালো লাগে না
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত