‘আফনে কহনোই ফারবেন না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে কিংবা জোর কইরা অন্যের ভালো লাগার মানুষ হইতে’
Mymensingh dialect sentence
Meaning in standard Bengali
আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে
The same in other regions
- Chattogram: অনে হনোঅত্তে ন ফারিবান অন্য হনিকার বালবাসারে চিনায় লইত কিনবা জোর গরি অন্যর বাল লাগার মানুষ অইত
- Noakhali: আন্ন কোনোদিন হার্তেন নো কারো ভালোবাসা লই যাইতে কিংবা অন্যের ভালা লাগার মানুষ হইতে
- Sylhet: আফনে কুনোদিন অউ ফারতা না অইন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া নিতা বা জুর খরি অইন্যর ভালা লাগার মানুষ অইতা
- Barishal: আমনে কহনোই পারবেন না অন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া লইতে বা জোর কইরা আর একজনের ভালো লাগার মানু হইতে
Source: the Vashantor dataset (CC BY 4.0), edited