‘আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: অনে হনোঅত্তে ন ফারিবান অন্য হনিকার বালবাসারে চিনায় লইত কিনবা জোর গরি অন্যর বাল লাগার মানুষ অইত
- Noakhali: আন্ন কোনোদিন হার্তেন নো কারো ভালোবাসা লই যাইতে কিংবা অন্যের ভালা লাগার মানুষ হইতে
- Sylhet: আফনে কুনোদিন অউ ফারতা না অইন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া নিতা বা জুর খরি অইন্যর ভালা লাগার মানুষ অইতা
- Barishal: আমনে কহনোই পারবেন না অন্য কারোর ভালোবাসারে ছিনাইয়া লইতে বা জোর কইরা আর একজনের ভালো লাগার মানু হইতে
- Mymensingh: আফনে কহনোই ফারবেন না অন্য কারও ভালোবাসারে ছিনায়া নিতে কিংবা জোর কইরা অন্যের ভালো লাগার মানুষ হইতে