‘আমার সুখ দেখে আবার তাদের সহ্য হয়না’ in 5 regions
One standard Bengali word, and how each region says it.
- Chattogram: আর সুখ দেহিয়েরে আবার ইতারোর সহ্য নো অয়
- Noakhali: আর সুখ দেই হেতাগো আবার সইজ্জ অয় না
- Sylhet: আমার সুখ দেখিয়া আবার ইতার সইহ্য ওয় না
- Barishal: মোর সুখ দ্যাইখা ফিররা হ্যাগো সইহ্য হয়না
- Mymensingh: আমার সুখ দেইক্ষা আবার তারার সহ্য হয়না